সম্প্রতি রাজধানীর মিরপুরে সংবাদ সংগ্রহকালে চার সাংবাদিকের ওপর হামলা, মামলা এবং সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীর উত্তরায় মানববন্ধন করেছে সাংবাদিকেরা। উত্তরা প্রেস ক্লাবের আয়জনে উত্তরার আজমপুরে আজ শনিবার বেলা ১১টায় এ মানববন্ধন হয়।
উত্তরা প্রেস ক্লাবের সভাপতি রাসেল খানের সভাপতিত্বে মানববন্ধনের সঞ্চালনা করেন একই ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাতাব ফারাহী। এ সময় উত্তরায় বসবাসরত এবং কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টের শতাধিক গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সংবাদ কর্মীরা বলেন, সম্প্রতি রাজধানীর মিরপুরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হোন চারজন সাংবাদিক। শুধু হামলাতেই থেমে থাকেনি, তাঁদের বিরুদ্ধে উল্টো মামলা দেওয়া হয়েছে। অথচ হামলার শিকার হওয়া ওই সাংবাদিকেরা পল্লবী থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। উল্টো যার নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে, সেই বাদী হয়ে পল্লবী থানায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছে।
উপস্থিত সাংবাদিকেরা আরও বলেন, সাংবাদিক সাগর-রুনী দম্পতিকে হত্যা করা হয়েছে। হত্যার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক দম্পতি হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে। কিন্তু ৯ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সেই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৮২ বার পিছিয়েছে র্যাব। যার কারণে অসাধু ও দুর্নীতিবাজেরা বুঝে গেছে, সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন করলেও বিচার হয় না। এতে সাংবাদিকদের ওপর হামলা মামলা বেড়েই চলছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে