অতি ধনীরা তাঁদের সম্পদের সামান্য অংশ দান করলে বিশ্বের বহু মানুষের দুবেলা দুমুঠো খাবার জোটানো সম্ভব। চাইলে অতি ধনীদের কোনো একজনের একবারের দানেই বিশ্বজুড়ে অনাহারে মৃত্যুর ঝুঁকিতে থাকা মানুষ প্রাণে বাঁচবে।
সম্প্রতি মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি বলেছিলেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালক ডেভিড বিসলি।
সাক্ষাৎকারে তিনি বলেন, ৪ কোটি ২০ লাখ মানুষ আক্ষরিক অর্থে মারা যাবে যদি আমরা ৬০০ কোটি ডলারের সহায়তা তাঁদের কাছে না পৌঁছাতে পারি। এ সময় টেসলা ও স্পেস এক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্কের মাত্র ২ শতাংশ সম্পদেই মিটতে পারে পুরো বিশ্বের খাদ্য সংকট-এমন মন্তব্যও করেন তিনি।
বিসলির এমন দাবির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ইলন মাস্ক। ডব্লিউএফপি এটা ব্যাখ্যা করতে পারলে তাৎক্ষণিক শেয়ার বিক্রি করে ওই পরিমাণ অর্থ জোগাড় করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
টুইটারে এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। ড. এলাই ডেভিড নামে এক গবেষক টুইটারে সিএনএনের ওই খবরটির শিরোনামের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ইলন মাস্কের ২ শতাংশ সম্পদ ৬০০ কোটি ডলার। ২০২০ সালে ডব্লিউএফপি ৮৪০ কোটি ডলার তহবিল সংগ্রহ করে। তাহলে কেন এই টাকা বিশ্বের ক্ষুধা সমস্যা দূর করতে পারলো না?
এই টুইটের নিচেই গতকাল রোববার মন্তব্য করেছেন ইলন মাস্ক। তিনি লিখেছেন, ডব্লিউএফপি এই টুইটার থ্রেডে এসে যদি ৬০০ কোটি ডলারে কীভাবে বিশ্বের ক্ষুধা সমস্যা দূর হবে সেটি ব্যাখ্যা করতে পারে তাহলে, আমি এখনই টেসলার শেয়ার বিক্রি করে সেই টাকার জোগান দেব।
সেই সঙ্গে তিনি এও বলেছেন, তবে হিসাবটা হতে হবে উন্মুক্ত, যাতে সাধারণ মানুষ পরিষ্কার দেখতে পান সেই টাকা কীভাবে খরচ হবে।
ঠিক এর নিচে ইলন মাস্ক এবং ড. এলাই ডেভিডকে ট্যাগ করে ডেভিড বিসলি লিখেছেন, আমরা কখনোই বলিনি যে,৬০০ কোটি ডলার বিশ্বের ক্ষুধা সমস্যা মিটিয়ে দেবে। এটা একটা এককালীন অনুদান যা এই নজিরবিহীন খাদ্য সংকটের মধ্যে ৪ কোটি ২০ লাখ মানুষের জীবন বাঁচাতে পারে।
ড. এলাই ডেভিডকে উদ্দেশ করে দ্বিতীয় টুইটে বিসলি লিখেছেন, আপনি যে ৮৪০ কোটি ডলারের কথা উল্লেখ করেছেন, সেটি দিয়ে ২০২০ সালে ১১ কোটি ৫০ লাখ মানুষের খাদ্য সহায়তা দিয়েছি। কোভিড, সংঘাত ও জলবায়ু পরিবর্তন জনিত যে জটিল সংকট তৈরি হচ্ছে সেটা মোকাবিলায় এখন আমাদের বর্তমান তহবিলের সঙ্গে আরও ৬০০ কোটি ডলারের বেশি অর্থ দরকার।
উল্লেখ্য, ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে ইলন মাস্কের বর্তমান নিট সম্পদ ৩১ হাজার ১০০ কোটি ডলার। বর্তমান দরে সে সম্পদের ২ শতাংশ বিক্রি করলে ৬০০ কোটি ডলারের বেশি নগদ অর্থ পাওয়া যাবে।

ইরানের দক্ষিণাঞ্চলের গেরাশে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল) গভীরে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য
১৪ মিনিট আগে
ইরানের ওপর ভয়াবহ বিমান হামলার চূড়ান্ত নির্দেশ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক কী শব্দ ব্যবহার করেছিলেন, তা প্রকাশ করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। গত শুক্রবার বিকেলে এয়ারফোর্স ওয়ানে থাকা অবস্থায় মাত্র ৯টি শব্দের একটি বার্তার মাধ্যমে এই অভিযানের সবুজ
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ অবিলম্বে ত্যাগ করার জন্য সতর্কবার্তা দিয়েছে। কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর আমেরিকান...
১ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং পারমাণবিক ইস্যুতে আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। এমনটাই জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। একইসঙ্গে, চীন ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারের প্রতি আস্থা ব্যক্ত করেছে।
২ ঘণ্টা আগে