ঢাকা: উচ্চ রক্তচাপ বেড়ে গেলে হৃদ্রোগের আশঙ্কা বেড়ে যায়। অস্বাস্থ্যকর খাবার ও অনিয়ন্ত্রিত জীবনযাপন উচ্চ রক্তচাপ বাড়ার জন্য অনেকাংশে দায়ী। নিয়মিত উচ্চ রক্তচাপ চেক করুন, বয়স ৩০ পার হওয়ার পর থেকেই নিয়মিত উচ্চ রক্তচাপ মেপে দেখা দরকার। সম্ভব হলে বাড়িতে প্রেশার মাপার মেশিন কিনে নিন। যাদের উচ্চ রক্তচাপ আছে, তাঁরা অ্যালকোহল, ধূমপান ও কফি খাওয়া থেকে বিরত থাকুন। ব্লাড প্রেশার বাড়ার কারণে শরীরের অন্য কোনো সমস্যা তৈরি হচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখুন।
রক্তচাপে খাদ্যাভ্যাস
উচ্চ রক্তচাপের রোগীদের অতিরিক্ত চর্বিজাতীয় খাবার যেমন—মাংস, মাখন ও ডুবোতেলে ভাজা খাবার খাওয়া বাদ দিতে হবে। এ ছাড়া ডিমের হলুদ অংশ এবং কলিজা, গুরদা, মগজ— এসব খেলে রক্তে কোলেস্টেরল বেড়ে যায়। এর জন্য হৃদ্রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই হৃদ্রোগের ঝুঁকি এড়াতে এসব খাবার বাদ দিন।
যেসব খাবার খাবেন:
রসুন: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রসুন অত্যন্ত কার্যকর। নিয়মিত সকালে খালি পেটে এক কোয়া রসুন চিবিয়ে পানি খেলে রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।
পেঁয়াজ: জীবাণুনাশক হিসেবে পেঁয়াজের গুরুত্ব অপরিসীম। রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এর গুরুত্ব কম নয়।
নিম ও তুলসী: নিম ও তুলসীর দুটি করে পাতা বেটে, তার সঙ্গে অল্প পানি মিশিয়ে প্রতিদিন খেলে রক্তচাপ কমে ৷ খালি পেটে সপ্তাহখানেক খেলেই এর উপকারিতা বোঝা যাবে।
ডাবের পানি: পটাশিয়াম থাকে বলে রক্তচাপ কমানোতেও নিয়মিত ডাবের পানি খাওয়া খুব উপকারী। তবে কিডনি রোগীরা ডাবের পানি খাবেন না।
লেখক: পুষ্টিবিদ ও ক্লিনিক্যাল কনসালট্যান্ট

আমাদের সমাজে ভুড়ি বেড়ে যাওয়া বা পেটে চর্বি জমাকে প্রায়ই তথাকথিত আভিজাত্যের প্রতীক বলে আলোচনা করা হয় মজার ছলে। কিন্তু এটাই হতে পারে পুরুষের অন্যতম বিপদের কারণ। বয়স বাড়ার সঙ্গে পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাওয়ার যে ধারণা প্রচলিত, তা পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছে নতুন এক গবেষণা।
২৮ মিনিট আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ৩৬ জন।
২০ ঘণ্টা আগে
দেশের আট বিভাগের পাঁচটিতেই ডেঙ্গু পরিস্থিতি ‘উদ্বেগজনক’ বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে আক্রান্ত রোগী এবং এডিস মশার লার্ভার উৎপত্তিস্থল বেশি পাওয়া যাচ্ছে।
২০ ঘণ্টা আগে
আত্মহত্যাকে অপরাধ হিসেবে গণ্য করার বর্তমান আইন সমস্যাকে বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মুহিত। তরুণদের আত্মহত্যাজনিত মৃত্যুহার বৃদ্ধির তথ্য তুলে ধরে বক্তারা আইন পরিবর্তন, মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও সহমর্মিতার ওপর জোর দেন।
২১ ঘণ্টা আগে