জুনিয়র সহকারী ম্যানেজার পদে লোকবল নেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। যোগ্য আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: জুনিয়র সহকারী ম্যানেজার (কারিগরি)
পদসংখ্যা: ১০০
যোগ্যতা: কারিগরি শিক্ষাবোর্ড স্বীকৃত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক/ মেকানিক্যাল/ পাওয়ার/ কম্পিউটার/ টেলিকমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনলোজি/ ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
আর যেসব প্রার্থী গ্রেডিং সিস্টেমে পাস করেছেন তাঁদের জিপিএ/সিজিপিএ ৫.০ স্কেলে ন্যূনতম ৩.৫ এবং ৪.০ স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি: ৯০০ টাকা।
বেতন: ২২,৪০০-৫৬,৬০৪ টাকা
বয়স: ২০২০ সালের ২৫ মার্চ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। বিটিসিএলে অন্য পদে চাকরি করছেন এমন প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৫০ বছর।
যেভাবে আবেদন: প্রার্থীদের এ ওয়েবসাইটের (btcl.gov.bd/career) মাধ্যমে আবেদন করা যাবে। সরাসরি অফিসে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ তারিখ: ২৪ নভেম্বর, ২০২১।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৪ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৬ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে