
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মিথ্যুক, প্রতারক, বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেছেন তাঁর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি বলেছেন, `ওবায়দুল কাদের কোনো নেতা নয়, নেতার কোনো চরিত্র তার নেই। সে তার স্ত্রীর কথায় চলে।'
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আলোচনাসভায় কাদের মির্জা ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরের সমালোচনা করে বলেন, `তার স্ত্রীর কি কোম্পানীগঞ্জে কোনো কর্মীর সঙ্গে তার যোগাযোগ আছে নাকি? তার যোগাযোগ বাদল, মঞ্জু, খিজির হায়াত, নবী, সাহাব উদ্দিনদের সঙ্গে; প্রতারকদের সঙ্গে তার সম্পর্ক।'
কাদের মির্জা বলেন, `আজকে এই কোম্পানীগঞ্জে যে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে, এটা দুঃখজনক। এটা কি চলতে দেওয়া যায়? এটার জন্য দায়ী ওবায়দুল কাদের। আমাকে বলেছে সব জামিন আমি করাব। কিন্তু সে মিথ্যুক, প্রতারক, বিশ্বাসঘাতক। সে কোনো নেতা নয়, নেতার কোনো চরিত্র তার নেই।'
কাদের মির্জা আরও বলেন, `নোয়াখালীর চৌমুহনীতে অনেকের বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে, মন্দির জ্বালিয়ে দিয়েছে, দোকানপাট লুট করেছে। এত কিছুর পরও এখানকার এসপিকে সরানো হয় নাই। অথচ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক এসপিকে সরানো হয়েছে। এই এসপিকে কী জন্য রাখছে? আমাদের দমন করার জন্য? আমাদের ওপর অত্যাচার, জুলুম করার জন্য ওবায়দুল রাখছে। তবে আজকে আমি ভীত নই।'
এ সময় উপস্থিত অনুসারীদের মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর পদাঙ্ক অনুসরণ করে জীবনের প্রতিটি স্তরে মহানবীর আর্দশ লালন করার আহ্বান জানান তিনি।

রংপুরের কাউনিয়া উপজেলার আরাজী বীরচরণ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক পলাশের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রধান আসামি মোজাহার আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোজাহার আলী উপজেলার সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের মৃত সাদুল্ল্যাহর ছেলে।
১ ঘণ্টা আগে
রংপুরের তারাগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা কাল্টু ও লিটন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার রাত ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়েছে ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাংশ। ভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষায় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে ভাঙন শুরুর আগে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়...
২ ঘণ্টা আগে
গত রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৫২ মিনিটের দিকে অলি নূর মাহমুদ মোটরসাইকেলযোগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র ও সাবেক বাণিজ্য মেলার মাঠের মধ্যবর্তী সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা হঠাৎ সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান।
২ ঘণ্টা আগে