নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছিলেন মানিক।
এই নির্মাতা-অভিনেতা জুটির ‘এতো প্রেম এতো মায়া’ ও ‘আনন্দ অশ্রু’ নামে দুটি ছবি নির্মাণাধীন। নতুন খবর জানা গেল তাঁদের। মানিকের আরো তিনটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন। ছবি তিনটির নাম ‘হাহাকার’, ‘ফুল দ্য ফ্লাওয়ার’ ও ‘নিতুর জন্য’।
এরমধ্যে এ বছরের নভেম্বরে শুরু হবে ‘হাহাকার’ ছবির শুটিং। আর আগামী বছরের জানুয়ারিতে ‘ফুল দ্য ফ্লাওয়ার’ এবং মার্চে ‘নিতুর জন্য’ ছবির শুটিং শুরু হবে।
তিন ছবিতেই নায়ক হিসেবে সাইমনকে নেওয়ার বিষয়ে মানিক বলেন, ‘আমি বরাবরই গল্পনির্ভর ছবি নির্মাণ করতে পছন্দ করি। সেখানে নায়কের চেয়ে অভিনেতার দরকার পড়ে বেশি। সাইমন ভালো অভিনেতা। তা ছাড়া তাঁর সঙ্গে আমার বোঝাপড়াটাও দারুণ।’
সাইমন বলেন, ‘আমরা দুজনই জাকির হোসেন রাজুর শিষ্য। তা ছাড়া মানিক ভাইয়ের ছবি করেই আমি জাতীয় পুরস্কার পেয়েছি। তিনি ডাকলে কখনোই না বলার সাহস হয় না, ভবিষ্যতেও হবে না।’
সাইমন বর্তমানে কাজ করছেন অপূর্ব রানার ‘জলরঙ’ ছবিতে। সরকারি অনুদানের এ ছবি নির্মিত হচ্ছে মানব পাচারের গল্প নিয়ে। এতে তাঁর নায়িকা হিসেবে আছেন উষ্ণ হক।
কিছুদিন আগে শুটিং করে এলেন ‘নরসুন্দরী’ ছবিতে। শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবির চিত্রনাট্য সাজানো হয়েছে হিন্দু-মুসলমানের প্রেমকে ঘিরে। ‘নরসুন্দরী’তে সাইমনের নায়িকা হিসেবে আছেন মাহিয়া মাহি।

‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের ৫০তম পর্ব প্রচারের পর ফাহাদ-সামীরের বাবার মৃত্যুর শোক যেন আরও আঁকড়ে ধরেছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাবার মরদেহের খাটিয়া ফাহাদের কাঁধে নেওয়ার দৃশ্য। প্রশংসায় ভাসছেন ফাহাদ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ।
৯ মিনিট আগে
১১ মাস কারাগারে থাকার পর গত ১৮ মার্চ জামিনে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সিদ্দিক। অভিনেতা জানান, ১১ মাসের জেলজীবনে বদলে গেছেন তিনি।
১ ঘণ্টা আগে
গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশ পেয়েছে অ্যাশেজ ব্যান্ডের নতুন গান ‘ফেরিওয়ালা’। এটি অ্যাশেজের ‘বিভ্রম’ অ্যালবামের চতুর্থ গান। গানটির কথা ও সুর করেছেন জুনায়েদ ইভান। কানাডা ও রাঙামাটির কাপ্তাই লেকে ধারণ করা হয়েছে ভিডিও চিত্র। অ্যাশেজের ভোকাল ও দলনেতা জুনায়েদ ইভান জানালেন ফেরিওয়ালা গানের...
৭ ঘণ্টা আগে
কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনের শুটিং চলছে নেপালে। সেখানে ব্যাচেলর পয়েন্ট টিমের সঙ্গে যুক্ত হলেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জানান, ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের চ্যাপটার ১২-তে সারপ্রাইজ তাঁকে দেখা যাবে।
১০ ঘণ্টা আগে