
বিবাহিত জীবনের সাত বসন্ত পার করলেন মুশফিকুর রহিম ও জান্নাতুল কিফায়াত মন্ডি। জীবনের অন্যতম স্মরণীয় দিনটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন বাংলাদেশ দলের তারকা ব্যাটার। ফেসবুকে দুজনের একটি ছবি দিয়েছেন মুশফিক। আর সেই ছবির ওপরে মন্ডিকে নিয়ে মুশি লিখেছেন নানা আবেগ আর ভালোবাসার কথা।
২০১৩ সালে মাহমুদউল্লাহ রিয়াদের মাধ্যমে এক পারিবারিক অনুষ্ঠানে মন্ডির সঙ্গে মুশফিকের পরিচয়। মন্ডি যে মাহমুদউল্লাহর স্ত্রীর ছোট বোন। পরিচয় থেকে একটু একটু কথা। এরপর দীর্ঘ সময় ধরে হৃদয়ের লেনাদেনা। সেই ভালোবাসার শুভ পরিণতি ২০১৪ সালের এই দিনেই। বিয়ের চার বছরের মাথায় দুজনের কোলজুড়ে আসে ছেলে মোহাম্মদ শাহরোজ রহিম মায়ান। পরিবারপ্রিয় মুশফিকের খেলার বাইরের বাকি সময়টা বলতে গেলে কাটে ছেলে আর স্ত্রীর সঙ্গেই।
স্ত্রীর সঙ্গে ফেসবুকে দেওয়া ছবিতে মুশফিক নিজ ও মন্ডি সম্পর্কে একগুচ্ছ শব্দ ব্যয় করেছেন। নিখুঁত ব্যাটিংয়ে বাংলাদেশকে একের পর এক জয় এনে দেওয়া মুশফিক অবশ্য স্বামী হিসেবে নিজেকে ‘ফুল মার্কস’ দিতে চান না। মুশির বিনয়ী উচ্চারণ, ‘হয়তো আমি নিখুঁত স্বামী নই।’ তবে স্ত্রীকে কৃতিত্ব দিতে ভোলেননি এই উইকেটকিপার ব্যাটার, ‘তুমি আমার নিখুঁত জীবনসঙ্গী। বেহেশত থেকে উপহার পাওয়া আত্মীয়।’
ব্যক্তিগত জীবনে মুশফিক একজন দারুণ মানুষ হিসেবেই সবার কাছে পরিচিত। তবে মানুষ হিসেবে নিজের আরও উন্নতি চান মুশফিক। তিনি লিখেছেন, ‘ইনশাআল্লাহ আমি একজন মানুষ হিসেবে উন্নতি করতে থাকব এবং আমি তোমার (মন্ডি) কাছ থেকে অনেক কিছু শিখেছি প্রিয়তমা।’
মন্ডির প্রতি মুশফিকের ভালোবাসা এতটাই গভীর, জীবনের শেষ সময় পর্যন্ত থাকতে চান পাশাপাশি। মন্ডির প্রতি মুশফিকের হৃদয়ের আকুতি ‘দয়া করে আমার শেষ নিশ্বাস পর্যন্ত আমার সঙ্গে থেকো। তোমাকে ভালোবাসি।’
মুশফিকের এই চাওয়াটা যে তাঁর হাজারো ভক্তেরও চাওয়া–সেটি দুজনের ছবির নিচের মন্তব্যগুলো একবার চোখ বোলালেই বোঝা যাবে।

আঙুলের ব্যথা নিয়ে তারুবায় প্রথম টেস্টে খেলেছিলেন শান মাসুদ। দেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯০ রানের পরাজয়ের। দ্বিতীয় টেস্টের দলেও তাঁর নাম আছে। কিন্তু চোটে পড়ায় এই ম্যাচে মাসুদের মাঠা নামা হচ্ছে না।
১ ঘণ্টা আগে
৪৮ দলের বিশ্বকাপ, ৩৯ দিনের টুর্নামেন্ট, ১০৪ ম্যাচ—সংখ্যা দেখে যেমন অনুমান করা যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বিশালতা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ এতটাই ঘটনাবহুল ছিল যে আলোচনা সহজে থামার নয়। ঘুরেফিরে আলোচনার বিষয়বস্তু আর্জেন্টিনা। বিশেষ করে অধিনায়ক লিওনেল মেসিকে
২ ঘণ্টা আগে
এশিয়ান লিজেন্ডস লিগে আজ অভিযান শুরু হবে বাংলাদেশ টাইগার্সের। দলটির প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস। লুসাকায় বাংলাদেশ সময় বেলা ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ-ভারত লিজেন্ডসদের ম্যাচ। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১। দ্য হান্ড্রেডে ছেলে ও মেয়েদের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দামামা কি তাহলে বেজেই গেল! অনেকে এমন কথা শুনলে অবাক হতেই পারেন। সবেমাত্র বিশ্বকাপের ১২ ভেন্যুর নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। কোন ১৪ দল খেলবে, সেটাই ঠিক হয়নি। সূচি প্রকাশ তো বহুদূর। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এরই মধ্যে বিশ্বকাপের প্রচারের কাজ শুরু কর
৩ ঘণ্টা আগে