
বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে লেনদেন করে বিভিন্ন সময় যেসব গ্রাহক কিংবা সরবরাহকারী প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সেই ক্ষতি পুষিয়ে দিতে বাণিজ্য মন্ত্রণালয় আবারও নতুন করে উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে যেসব গ্রাহক টাকা দিয়ে এখনো হাতে পণ্য পাননি কিংবা যেসব প্রতিষ্ঠান বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পণ্য সরবরাহ দিয়ে মূল্য ফেরত পাননি এখন পর্যন্ত-এমন ভুক্তভোগীদের নামের নতুন তালিকা হবে।
যারা পাওনা ফেরত পেতে ইচ্ছুক, তাদের সুনির্দিষ্ট ক্ষতির পরিমাণ ও নাম ঠিকানা আগামী ১৪ নভেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
আজ মঙ্গলবার এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তিও জারি করেছে মন্ত্রণালয়। এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের কাছে গ্রাহক ও বিক্রেতাদের অর্থ পাওনা রয়েছে, তাদের পূর্ণাঙ্গ তালিকা আগামী ১৪ নভেম্বরের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।
এ ছাড়া যেসব গ্রাহক অর্থ পরিশোধ করে ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান থেকে পণ্য পাননি এবং বিক্রেতারা ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহ করে বিক্রয়মূল্য বুঝে পাননি, তাদেরকে আগামী ১৪ নভেম্বরের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে শুধু অনলাইন পোর্টালে অভিযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে গ্রাহকদের আটকে থাকা অর্থ ফেরত দেওয়ার চেষ্টা করছি। কিছু প্রতিষ্ঠান এ বিষয়ে ভালো সাড়া দিলেও বেশ কিছু প্রতিষ্ঠান অসহযোগিতাও করছে। এ কারণেই আমরা পাওনাদারদের অভিযোগ দিতে বলেছি। এ অভিযোগের ভিত্তিতে শুনানি হবে এবং আইন অনুযায়ী তাদের প্রাপ্য অর্থ ফেরত দেওয়া হবে।’

নিরুপায় হওয়ার যুক্তি দিয়ে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। এর ফলে জ্বালানি তেলের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। গণপরিবহন খাতসহ প্রত্যক্ষভাবে জ্বালানি তেল ব্যবহারকারী নাগরিক সমাজের মধ্যে তাৎক্ষণিকভাবে এতে উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
৬ ঘণ্টা আগে
ব্যাংক ও শেয়ারবাজারে পুরোপুরি আস্থা ফেরেনি। এর মধ্যে সঞ্চয়পত্রের সুদহার আপাতত অপরিবর্তিত থাকায় নিরাপদ বিনিয়োগের খোঁজে আবারও এই মাধ্যমের দিকে ঝুঁকছেন সঞ্চয়ধারী মানুষ। এর প্রমাণ মিলেছে চলতি অর্থবছরের প্রথম মাসের বিক্রিতে। জুলাইয়ে ২ হাজার ৫৯ কোটি ৪৭ লাখ টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, যা গত অর্থবছরের
৬ ঘণ্টা আগে
দেশজুড়ে উদ্যাপিত হলো রয়্যাল এনফিল্ড ওয়ান রাইড ২০২৬-রাইডিং। গতকাল (২০ সেপ্টেম্বর) কমিউনিটি ও পিওর মোটর সাইক্লিংয়ের এই বৈশ্বিক উদ্যাপনে দেশের বিভিন্ন প্রান্তের রাইডাররা বিশ্বের ৬০ টিরও বেশি দেশের রয়্যাল এনফিল্ড রাইডারদের সঙ্গে একাত্ম হয়ে এতে অংশ নেন...
৮ ঘণ্টা আগে
বিলাসপণ্য কেনার ক্ষেত্রে অনেকের কাছে তা নিছক শখ বা ভোগের বিষয়। কিন্তু যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ৩৮ বছর বয়সী ড্যানড্যান ঝু বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। তিনি বিলাসপণ্যকে এমন সম্পদ হিসেবে বিবেচনা করেন, প্রয়োজনে যা আবার বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করা যায়।
৯ ঘণ্টা আগে