সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নবায়নযোগ্য শক্তিনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য শতভাগ কর অব্যাহতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এবিষয়ে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে যেসব নবায়নযোগ্য শক্তি নির্ভর বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে আসবে সেগুলো সম্পূর্ণ কর অব্যাহতিসহ ১০ বছর পর্যন্ত নানা মাত্রায় কর ছাড় পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, নির্মাণ, মালিকানা ও পরিচালনার ভিত্তিতে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগকারীরা এই সুবিধা পাবেন। সেক্ষেত্রে প্রথম ৫ বছরে ১০০ শতাংশ কর অব্যাহতি, পরের ৩ বছর ৫০ শতাংশ হারে কর অব্যাহতি ও শেষের ২ বছর ২৫ শতাংশ হারে কর অব্যাহতি দেওয়া হবে।
বিগত ক্ষমতাচ্যুত সরকারের আমলে ২০২৩ সালের ২৬ জুন এই খাতে পূর্ণ কর মওকুফ প্রত্যাহার করে ১০ বছরের জন্য ধাপে ধাপে কর প্যাকেজ প্রবর্তন করেছিল।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে পাঠানো একটি চিঠিতে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. ফাওজুল কবির খান এই বিষয়টি তুলে ধরার পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ আসে।
গত শনিবার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. ফাওজুল কবির খান একটি গণমাধ্যমকে বলেন, সরকার বেশ কিছু নবায়নযোগ্য শক্তি প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করতে যাচ্ছে এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রস্তাবটি দেওয়া হয়েছে।
তিনি যোগ করেন, ‘বিনিয়োগকারীরা প্রশ্ন করছে, যে বাংলাদেশে আমাদের আর্থিক প্রণোদনা রয়েছে কিনা।’
২০২৪ সালের ২৭ আগস্ট অন্তর্বর্তী সরকার প্রায় ৩ হাজার ১০২ মেগাওয়াট ক্ষমতার ৩৭টি নবায়নযোগ্য শক্তির বিদ্যুৎকেন্দ্রসহ মোট ৪২টি প্রকল্প বাতিল করে।
দ্রুত বিদ্যুৎ সংকটের সমাধান হিসাবে পূর্ববর্তী সরকার ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ এর অধীনে দরপত্র ছাড়াই এই চুক্তিগুলি স্বাক্ষর করে। অন্তর্বর্তী সরকার আইনটির কার্যকারিতা স্থগিত করেছে।
কয়লা ছাড়া নবায়নযোগ্য শক্তিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলিতে বিনিয়োগের জন্য ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত কর অব্যাহতি কার্যকর ছিল।
২০২৪ সালের ৩০ জুনের মধ্যে নবায়নযোগ্য শক্তিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাণিজ্যিক উৎপাদনকারী বিনিয়োগকারীদের ২০৩৬ সাল পর্যন্ত কর ছাড় ছিল।
সম্প্রতি বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সরকারকে দ্রুত দরপত্র আহ্বানের সুপারিশ করেছে।
অর্থ উপদেষ্টাকে পাঠানো ৮ অক্টোবরের চিঠিতে জ্বালানি উপদেষ্টা উল্লেখ করেছেন, বাংলাদেশ যদি বিনিয়োগকারীদেরকে পরিবেশবান্ধব শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করে তাহলে বিদ্যুতের মূল্য কমে যাবে। আগে যেমন শর্তযুক্ত আর্থিক প্রণোদনা এবং ছাড়ের ব্যবস্থা ছিল তা চালু রাখা এবং পুনর্বহাল করা উচিত।
জ্বালানি মন্ত্রণালয় ইতিমধ্যেই পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ২০০৮-এর অধীনে নবায়নযোগ্য শক্তিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দরপত্র আহ্বানের উদ্যোগ নিয়েছে।

‘হানি কুইন’খ্যাত মধুপুরের আনারস এবার জায়গা করে নিচ্ছে বিদেশের বাজারে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদিত আনারস চলতি বছর সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে রপ্তানি হয়েছে। জার্মানি ও চীনে রপ্তানিরও প্রস্তুতি চলছে। পাশাপাশি পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনাও তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
দেশের ব্যাংকিং খাতে আমানতের ধরনে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। অতি ধনী আমানতকারীদের বড় অঙ্কের হিসাব কমে গেলেও ছোট ও মাঝারি আমানতকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। ব্যাংক খাতের সর্বশেষ অবস্থা নিয়ে গত বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদ মার্কেট এলাকায় বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচি পালন করেছে আইএফআইসি ব্যাংক। কর্মসূচিতে কিউআর বুথ উদ্বোধন, র্যালি ও লাইভ কিউআর পেমেন্ট প্রদর্শনের মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহকদের...
১৮ ঘণ্টা আগে
বুধবার (২২ জুলাই) সকালে সবশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দিন ২ হাজার ৭৪১ টাকা বৃদ্ধি করে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা করা হয়।
২ দিন আগে