চাইলে আরও কয়েক বছর খেলে যেতে পারতেন। তবে ৩৬ বছর বয়সে থামলেন ম্যাথু ওয়েড। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন এই অজি উইকটরক্ষক-ব্যাটার। এখন তিনি অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে যোগ দেবেন। এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
২০১১ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক ওয়েডের। খেলেছেন ৩৬ টেস্ট, ৯৭ ওয়ানডে ও ৯২ টি-টোয়েন্টি। অস্ট্রেলিয়ার হয়ে তাঁর সর্বশেষ দেখা গেছে গত জুনে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বিগ ব্যাশে খেলে যাবেন তিনি।
অবসরের প্রসঙ্গে ওয়েড বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে হয়তো আমার আন্তর্জাতিক দিনগুলো শেষ হতো, এটা নিয়ে আমি পুরোপুরি অবগত ছিলাম। গত ছয় মাস ধরে আমার আন্তর্জাতিক অবসর এবং কোচিং নিয়ে জর্জ (বেইলি) ও অ্যান্ড্রুর (ম্যাকডোনাল্ড) সঙ্গে নিয়মিত কথা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক বছর ধরে কোচিং আমার রাডারের মধ্যে আছে এবং পথে যাত্রায় কিছু দুর্দান্ত সুযোগ পাওয়ার জন ধন্যবাদ, যেটা জন্য আমি কৃতজ্ঞ ও উচ্ছ্বসিত। আমি বিবিএলে (বিগ ব্যাশ লিগ) খেলে যাব।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১১ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৩ ঘণ্টা আগে