সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ ও সংবাদমাধ্যমে ব্র্যাক ব্যাংকের কার্ড সিস্টেমে বিন অ্যাটাকের খবরটির প্রতি ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এই খবরটি সঠিক নয় ও বিভ্রান্তিকর। অত্যাধুনিক ফায়ারওয়াল প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকের কার্ড সিস্টেম সুরক্ষিত ও নিরাপদ আছে।
তাই ব্র্যাক ব্যাংক গ্রাহকদের আশ্বস্ত করছে যে, কার্ডের মাধ্যমে লেনদেনে গ্রাহক কোনো প্রতারণার শিকার হলে ব্র্যাক ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যথাযথ পদ্ধতিতে তাৎক্ষণিক তদন্ত সম্পন্ন করে গ্রাহককে সাহায্য করে। ব্র্যাক ব্যাংক গ্রাহকদের লেনদেনের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সব সময় তৎপর।
অনলাইনে বা সামাজিক যোগাযোগমাধ্যমে অনির্ভরযোগ্য সূত্রের প্রকাশিত সংবাদ বিশ্বাস না করার অনুরোধ করেছে ব্র্যাক ব্যাংক। সঠিক তথ্য পেতে বা অভিযোগ করতে ২৪-ঘণ্টা সরাসরি কল করুন: ১৬২২১ বা ইমেইল করুন: [email protected]। ফলো করুন ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইট। কোনো সন্দেহ হলে কল সেন্টারে ফোন করে বা ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে গ্রাহক নিজেই অতি সহজেই কার্ডের আন্তর্জাতিক পেমেন্ট অপশন বন্ধ ও চালু করতে পারেন।
ব্র্যাক ব্যাংক তাদের গ্রাহকদের আশ্বস্ত করছে এবং ডেবিট ও ক্রেডিট কার্ডে লেনদেন সম্পূর্ণ নিশ্চিন্তে পরিচালনা করতে অনুরোধ করছে। একই সঙ্গে, গ্রাহকদের PIN, CVV ও OTP কারও সঙ্গে শেয়ার না করার অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ট্রাস্ট ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে তাদের ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে। ঢাকার একটি অভিজাত হোটেলে নতুন কার্ডগুলো উন্মোচন করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় বৈশ্বিক তেলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। এই কূটনৈতিক অচলাবস্থার মাঝেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এ খবরটি এমন একসময়ে এল, যার অল্প আগেই খবরে প্রকাশ পেয়েছে যে ইরান যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি উন্মুক্ত...
৪ ঘণ্টা আগে
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এবার আরও তীব্র আকার নিয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ও তার পেছনে ব্যয় করার সামর্থ্য নেমে এসেছে সাম্প্রতিক পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। ধারাবাহিক এই নিম্নমুখী প্রবণতা সরকারের উন্নয়ন ব্যবস্থাপনার দুর্বলতা যেমন...
১১ ঘণ্টা আগে
করকাঠামোর ক্রমবর্ধমান চাপ ও একই পণ্যে বহুস্তর কর আরোপে দেশের রপ্তানি খাত প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, একটি পণ্যের উৎপাদনের বিভিন্ন ধাপে আলাদা করে কর আরোপের ফলে সামগ্রিক ব্যয় বেড়ে যাচ্ছে
১১ ঘণ্টা আগে