ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে করা আন্দোলনে পুলিশের শটগানের গুলিতে আহত পোশাক শ্রমিক চম্পা খাতুন (২৫) চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এই ঘটনায় আহত মোরশেদা বেগম (৩৫) হাসপাতালে ভর্তি আছেন।
আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালের একটি ওয়ার্ডে মারা যান চম্পা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিদর্শক ফারুক বলেন, চম্পার পেটে, বুকে ও হাতে গুলিবিদ্ধ ছিল। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন।
এর আগে গত বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় জেনারেশন নিট ফ্যাশন কোম্পানি নামে এক পোশাক কারখানার সামনের রাস্তায় গুলিবিদ্ধ হন চম্পা।
তখন আহত শ্রমিকেরা জানিয়েছিলেন, দেড় মাস আগে কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করে। এতে বিপাকে পড়ে কয়েক হাজার শ্রমিক। এ জন্য তিন দিন যাবৎ ওই কারখানাসহ আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিক–কর্মচারীরা আন্দোলন করছিলেন। শ্রমিকদের দাবি ছিল, তিন মাসের বকেয়া বেতন–ভাতা পরিশোধ করতে হবে। কিন্তু তাতে কর্তৃপক্ষ সাড়া দিচ্ছিল না।
তাঁরা আরও জানান, বুধবার সকালে যথারীতি আন্দোলনে নামেন তাঁরা। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে আহত হন তিনজন।
নিহত চম্পার ভাই মো. স্বপন জানান, তাঁদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আহম্মেদপুর গ্রামে। চম্পা সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। স্বামী মো. মিঠু ও এক মেয়েকে নিয়ে আশুলিয়া দিয়াখালী এলাকায় থাকতেন।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দার ওয়ারী বিভাগ। এ ঘটনায় মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে...
২ মিনিট আগে
খুলনা নগরীর লবণচরা থানাধীন শিশু বাগান আশি বিঘা এলাকা থেকে নাজমুল (১৯) নামে এক যুবককের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। গুলি করে ও কুপিয়ে হত্যার পর দুর্বৃত্তরা সেখানে লাশ ফেলে গেছে বলে ধারনা করা হচ্ছে। আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
বাবা দেবাশীষ দত্তের সঙ্গে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে কথা হয়েছিল ৭ বছরের মহিমা দত্তের। বাবা বলেছিলেন, তার জন্য জামা ও চকলেট কিনেছেন। আজ বুধবার দুপুরের মধ্যে দেশে ফিরবেন। বাবা-মা ও ছোট ভাই দেশে ফিরবেন ঠিকই, তবে জীবিত নয়—কফিনবন্দী হয়ে।
৬ মিনিট আগে
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার চর বেহেরপাড়া কমিউনিটি ক্লিনিক স্থাপনের প্রায় পাঁচ বছর পর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১ সালে স্থাপিত ক্লিনিকটি জনবল সংকটে এত দিন বন্ধ ছিল। বুধবার পরিদর্শনে গিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সপ্তাহে দুই দিন কার্যক্রম শুরুর আশ্বাস দেন।
১৪ মিনিট আগে