
ট্রেকিং করতে গিয়ে বিপাকে পড়েন এক নারী। হাত ফসকে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে আটকে পড়েন দুই পাথরের ফাঁকে। প্রায় সাত ঘণ্টা উল্টো হয়ে ঝুলে ছিলেন ওই নারী। পরে সরকারি জরুরি পরিষেবার কর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য রেজিস্টারের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ সাউথ ওয়েলস রাজ্যের অ্যাম্বুলেন্স সার্ভিস এ ঘটনার বর্ণনায় বলেছে, এক নারী পাথরের ফাঁকে কয়েক ঘণ্টা আটকে ছিলেন।
ওই নারীর হাত থেকে মোবাইল ফোন পড়ে গিয়েছিল। তিনি সেটি তুলতে গিয়ে পড়ে যান। পাথরের ফাঁকে পা আটকে উল্টো হয়ে ঝুলে ছিলেন। বন্ধুরা এক ঘণ্টা চেষ্টা করে ব্যর্থ হলে জরুরি পরিষেবার সহায়তা চান।
বিশেষজ্ঞ উদ্ধারকর্মী ও প্যারামেডিকেরা এসে পাথর সরানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত একটি কাঠের ফ্রেম তৈরি করে এবং একটি উইঞ্চ (উত্তোলক যন্ত্র) ব্যবহার করে পাথর সরান। এরপর ওই নারীর পা দুটি দৃশ্যমান হয়। কিন্তু বের হওয়ার পথটি সরু ও ইংরেজি ‘এস’ আকৃতির হওয়ায় তাঁকে বের করা কঠিন হয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে তাঁকে বের করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।
দীর্ঘ সাত ঘণ্টা ঝুলে থাকার পর ওই নারী উদ্ধার হন। গায়ের বিভিন্ন স্থানে সামান্য আঁচড় ছাড়া তেমন কোনো জখম হননি তিনি। তবে তাঁর মোবাইল ফোনটি উদ্ধার করা যায়নি!

দক্ষিণ ফ্রান্সে ছুটি কাটাতে গিয়ে পপ গায়িকা ক্যাটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি নৌভ্রমণের সময় দুজনকে বেশ স্বচ্ছন্দ ও ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
১ ঘণ্টা আগে
মিসরের ভূমধ্যসাগরের বন্দর দামিয়েত্তায় গ্যাসবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতের নতুন আরেক যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলাটি সুয়েজ খালের কাছাকাছি হওয়ায় গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
কেনিয়ার দক্ষিণাঞ্চলে আম্বোসেলি ন্যাশনাল পার্কের বাইরে ১৫টি হাতির মৃত্যুর ঘটনায় কীটনাশক ছিটানো টমেটো খাওয়ার বিষয়টি সন্দেহ করা হচ্ছে। স্থানীয় খামারে কীটনাশক প্রয়োগ করা টমেটো খাওয়ার পরই হাতিগুলো বিষক্রিয়ায় মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ লাইটনিং-২ স্টেলথ যুদ্ধবিমান ধ্বংস এবং আরও তিনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এই ক্ষয়ক্ষতি করা হয়েছে...
৩ ঘণ্টা আগে