
হজযাত্রার প্রাথমিক নিবন্ধনের তারিখ নির্ধারণ করে বিশেষ বিজ্ঞপ্তি করেছে ধর্ম মন্ত্রণালয়। এতে ২৩ অক্টোবর মধ্যেই হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ করতে বলা হয়েছে। আজ রোববার এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে সরবরাহ করা হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ এবং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন কার্যক্রম ২৩ অক্টোবর হতে শুরু হবে। তাঁবু বরাদ্দ প্রদান করার ক্ষেত্রে ‘আগে আসলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হয়ে থাকে। এ কারণে ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ না হলে, মিনা ও আরাফায় কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না। তাঁবু গ্রহণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনে দেরি হলে, হজযাত্রীদের জামারাহ থেকে অনেক দূরে পাহাড়ি এলাকা কিংবা নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাঁটতে হবে, যা হজযাত্রীদের জন্য কষ্টকর হবে।
এতে আরও বলা হয়েছে, সে কারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে ২৩ অক্টোবরের মধ্যে হজে গমনেচ্ছু ব্যক্তিদের তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে, প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

নারীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে সম্প্রতি চালু হওয়া পিংক বাস উদ্যোগকে সহায়ক ও অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন নারীপক্ষ। তবে সংগঠনটি বলেছে, নারীর নিরাপত্তার স্থায়ী সমাধান আলাদা বাসে নয়; বরং সব গণপরিবহন ও জনপরিসরকে সবার জন্য নিরাপদ করে তোলার মধ্যেই রয়েছে...
২৪ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন বলে ভারতীয় দৈনিক দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি কূটনৈতিক সূত্রের বরাতে বলেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩ থেকে ২৫ আগস্টের মধ্যে নয়াদিল্লিতে পৌঁছাতে পারেন।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে যাওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন আরও চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। এর মধ্যে অন্তত তিনজনের নিয়োগের বিষয়টি প্রায় নিশ্চিত।
৩ ঘণ্টা আগে