
প্রশাসনের নয় কর্মকর্তাকে বদলি এবং চারজন কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের বিষয়ে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. রফিকুল ইসলাম; জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নির্পোট) ড. মো. মনিরুল হুদা; জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলম এবং কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প পরিচালক মো. আলমগীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমানকে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত পদে বদলি; জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমানকে সুরক্ষা সেবা বিভাগে বদলি; অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব; বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রুহুল আমিন খানকে বিএডিসির চেয়ারম্যান; মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মীর জাহিদ হাসানকে অ্যাক্সিলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিল ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) শীর্ষক প্রকল্প পরিচালক; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজনীন হোসেনকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব মীর আহমেদ তরিকুলকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক; বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) মো. দিদারুল ইসলামকে ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটি ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট অ্যান্ড লাইভলিহুডস প্রজেক্টের প্রকল্প পরিচালক এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ অতিরিক্ত পরিচালক (যুগ্ম সচিব) খন্দকার নূরুল হককে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক করা হয়েছে।

যাত্রাবাড়ীর ঘটনাগুলোকে জুলাই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। এসব মামলার তদন্ত দ্রুত শেষ করে যত দ্রুত সম্ভব বিচার সম্পন্ন করতে ট্রাইব্যুনাল কাজ করছে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রত্যেক শহীদ ও আহত পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে
১৫ মিনিট আগে
রাজধানী ঢাকায় রিখটার স্কেলে ৭ বা তার বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্প হলে ফায়ার সার্ভিসের নিজস্ব অবকাঠামো ও সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেছেন, এমন...
২০ মিনিট আগে
গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে তরুণ উদ্ভাবকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ উদ্ভাবকেরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাঁদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সব সময় পাশে থাকবে।
১ ঘণ্টা আগে
‘আমি মঞ্চে বসেই বিষয়টি শুনেছি। সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছি। তিনি দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। কয়েক দিন আগেই আমরা শুধু এই বিষয়টি পরিচালনার জন্য একটি ল ফার্ম নিয়োগ করেছি। তাদের নির্দেশ দেওয়া হয়েছে—বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে।’
২ ঘণ্টা আগে