
ছাত্র–জনতার অভ্যুত্থানে ৬ অক্টোবর পর্যন্ত ৭৩৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হতে পেরেছে সরকার। এ ছাড়া এই সময়ের মধ্যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আন্দোলনে আহত হয়েছেন ২২ হাজার ৯০৭ জন। আহতদের মধ্যে চোখ হারিয়েছেন ৪০০ জন। এর মধ্যে দুটি চোখই হারিয়েছেন ৩৫ জন!
আজ সোমবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এ তথ্য জানান।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ছাত্রদের দাবি নিহতের সংখ্যা ১ হাজার ৫০০ জনের বেশি। হাসপাতালে আনার পর কিছু মানুষের মৃত্যু হয়েছে। সেগুলো রেজিস্টারে তোলা হয়নি। অনেকে বিনা ময়নাতদন্তে মৃতদেহ নিতে বাধ্য হয়েছেন। নিহতদের যে ঠিকানা দেওয়া হয়েছে তা যাচাই করা হয়েছে। ছাত্রদের দাবির বিষয়টি জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের কাছে পাঠানো হবে। কিছু আহত উপজেলা ও জেলা পর্যায়ে ভর্তি হয়েছে। আহতদের পা কাটা ২৩ জন এবং হাত কাটা তিনজন আছেন। আহতদের চিকিৎসার দায়ভার সরকার নিয়েছে। নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে। দুজনকে বিদেশে চিকিৎসা করানো হতে পারে বলেও জানান উপদেষ্টা।
এদিকে বাজারে ওষুধের দাম বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ওষুধের দাম কমাতে হলে সব কোম্পানিকে জেনেরিক নাম ব্যবহার করতে হবে। কিন্তু জেনেরিক নাম লেখার বিষয়টি কোম্পানির মালিকেরা সহজভাবে নিচ্ছেন না। ওষুধের দাম যাতে বেঁধে দেওয়া যায় সে ব্যাপারে কাজ করা হবে।
স্বাস্থ্যসেবা আইন চলতি মাসেই উপদেষ্টা পরিষদে উঠছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, আইনটি অনেক দিন ধরেই বাস্তবায়ন করার চেষ্টা চলছে। সম্প্রতি চিকিৎসকেরা কমপ্লিট শাটডাউন দেওয়ার পর আইনটি বাস্তবায়নের জন্য আট দিনের সময় বেঁধে দিয়েছিলেন। বর্তমানে আইনটি মতামতের জন্য ওয়েবসাইটে দেওয়া আছে। এরপর নার্সরা আন্দোলন করেন। তাঁদের দাবি যৌক্তিক। তাঁদের সব দাবি মেনে নেওয়া হয়েছে।
আইনটির খসড়া চূড়ান্ত করতে চিকিৎসক সংগঠনের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁদের মতামত নেওয়া হয়েছে। বিভিন্ন সূত্র থেকে মতামত নেওয়া হচ্ছে। সব পক্ষের মতামতের ভিত্তিতেই আইনটি পাস হবে বলে সংবাদ সম্মেলনে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ও কাজ করছে। সব সরকারি হাসপাতালে ডেঙ্গু কর্নার তৈরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের দুই সচিব ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধি এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
৪ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’
১০ ঘণ্টা আগে