
ইরানের প্রায় দুই শ ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল তেহরানের জ্বালানি তেলের অবকাঠামোগুলোতে হামলা চালাতে চায়। আর বিষয়টি মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরানি হামলার জবাবে ইসরায়েল তার চির শত্রুকে এযাবতের মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটা দিতে চাইছে। এই বিষয়ে গতকাল বৃহস্পতিবার বাইডেনের কাছে জানতে চাওয়া হয়, ইসরায়েল ইরানে তেল অবকাঠামোতে হামলা চালালে তিনি বিষয়টি সমর্থন করবেন কিনা। জবাবে বাইডেন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি।’
বাইডেনের এই মন্তব্যের প্রভাব পড়েছে বিশ্বের তেলের বাজারে। তাঁর মন্তব্যের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। তবে ইসরায়েল যে, আজই ইরানে হামলা চালাবে না এই বিষয়ে বাইডেন বলেন, ‘আজই কোনো কিছু ঘটতে যাচ্ছে না।’
এর আগে, সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, ইসরায়েল প্রতিশোধ হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে। তবে এই বিষয়ে সায় নেই যুক্তরাষ্ট্রের। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বুধবার বলেছিলেন, এ বিষয়ে তাঁর সায় নেই।
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, প্রতিশোধ নেওয়ার জন্য তার দেশের কাছে ‘অনেক বিকল্প’ রয়েছে এবং ইসরায়েল শিগগির তেহরানকে শক্তিমত্তা দেখাবে। তবে এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ওয়াশিংটন বিশ্বাস করে না যে, ইসরায়েল ইরানকে কীভাবে প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন–

হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নে স্থানীয় সময় গত শনিবার আকস্মিক বন্যার পর ২০ জনের বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন পার্কের রেঞ্জাররা। রোববার ন্যাশনাল পার্ক সার্ভিস জানায়, ২০ জনের বেশি ব্যক্তি নিখোঁজ বা তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্
২ ঘণ্টা আগে
দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর, জর্ডানে থাকা দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এই হামলা হয়। মার্কিন হামলায় সেনা হতাহতের তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
৩ ঘণ্টা আগে
নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
১১ ঘণ্টা আগে