গুম ব্যক্তিদের সন্ধানে গঠিত তদন্ত কমিশনের কাছে ১৩ দিনে ৪০০ অভিযোগ জমা পড়েছে। প্রমাণ মিলেছে ডিজিএফআই পরিচালিত আয়না ঘরের। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে গুমের অভিযোগগুলো আমরা তদন্ত করছি। অভিযুক্তদের তলব করা হবে। তারা হাজির না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।
কমিশনের চেয়ারম্যান বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে আইন প্রয়োগকারী যে কোনো বাহিনী বা সংস্থার কোনো সদস্য বা সরকারের সহায়তায় বা সম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কর্তৃক আয়না ঘর বা যে কোনো জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত করা ও তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।
এ পর্যন্ত কমিশনে ৪০০ জনের গুম সংক্রান্ত বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। যার মধ্যে ৭৫ জন সশরীরে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিয়েছেন।
তিনি আরও বলেন, ইতিমধ্যে আমরা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর জয়েন্ট ইন্টারোগেশন সেল যা আয়না ঘর নামে পরিচিত, ডিবি ও সিটিটিসি–এর ইন্টারোগেশন সেল পরিদর্শন করেছি।
গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কমিশনে গুম সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ছিল। অভিযোগ জানানোর সময়সীমা ১০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান কমিশনের চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলী, মো. নূর খান, ড. নাবিলা ইদ্রিস এবং মো. সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট সূচি পুনর্বিন্যাস করা হবে।
১ ঘণ্টা আগে
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৭ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৭ ঘণ্টা আগে