রাজধানীর যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় বেসরকারি ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) সাবেক সভাপতি, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
দুপুরে নজরুল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইমন হোসেন গাজী নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই মো. মাহাবুল ইসলাম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
অন্যদিকে নজরুল ইসলামের পক্ষে রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আসাদ রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। পরে এই বাংলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে ইমন হোসেন গাজী নামে এক যুবক নিহত হন।
এই ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, নজরুল ইসলাম এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তিনি অর্থের যোগানদাতা। এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং ঘটনার ইন্ধনদাতাদের চিহ্নিত করে পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারে অপর পক্ষের সমর্থকদের দলে ভেড়ানোর জন্য আল্টিমেটাম (চাপ সৃষ্টি) দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১৬ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে প্রতিমা বিসর্জনের নির্ধারিত ঘাট দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল রোববার এক সভায় এ সিদ্ধান্ত নেন তাঁরা।
২৬ মিনিট আগে
পঞ্চগড়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সদর উপজেলার শিংরোড প্রধানপাড়া গ্রামে আলম হক (৩০) নামে ওই যুবকের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী মৌসুমী আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, স্থানীয় বাবুল নামের প্রেমিকের পরামর্শে আলমকে বিষ খাইয়েছে
৩১ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
৩৫ মিনিট আগে