ইসরায়েলকে ইরানি আক্রমণের হাত থেকে রক্ষায় তেহরানকে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। পাশাপাশি গতকাল সোমবার লয়েড অস্টিন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল-লেবানন সীমান্তে যেসব অবকাঠামো ব্যবহার করে হিজবুল্লাহ হামলা চালায়, সেগুলো ধ্বংসে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
আজ মঙ্গলবার সকালে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। এমনকি হিজবুল্লাহর টানেলে ঢুকে পড়ার দাবিও করেছে তারা। আইডিএফ দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী বিভিন্ন অংশে ‘সীমিত পরিসরে’ ও ‘স্থানীয় অভিযান’ শুরু করেছে।
গতকাল সোমবার ইয়োভ গ্যালান্তের সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে লয়েড অস্টিন বলেন, ‘লেবাননের হিজবুল্লাহ যাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে বসবাসরত মানুষের ওপর ৭ অক্টোবরের মতো হামলা চালাতে না পারে, তা নিশ্চিত করতে আমরা সীমান্তে (হিজবুল্লাহর) আক্রমণের অবকাঠামো ভেঙে ফেলার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছি।’
এর আগে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত সতর্ক করে বলেছিলেন যে, শুক্রবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার পরও লেবাননে ইসরায়েলের সামরিক পদক্ষেপ শেষ হয়নি। এ সময় তিনি হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে বলেন, তাদের জন্য এক বিধ্বংসী আঘাত অপেক্ষা করেছে।
টুইটে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন মধ্যপ্রাচ্য উত্তেজনা প্রশমনে হোয়াইট হাউসের অবস্থান পুনর্ব্যক্ত করে জানান, ইসরায়েল-লেবানন সীমান্তের উভয় দিকেই বেসামরিক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কূটনৈতিক পদক্ষেপ প্রয়োজন।
এ সময় অস্টিন ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ‘ইরান ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালানোর ক্ষেত্রে ইরানের জন্য গুরুতর পরিণতির কথা আমরা আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি।’ তিনি বলেন, ‘ইরান এবং ইরান সমর্থিত সন্ত্রাসী সংগঠনগুলোর হুমকির মুখে মার্কিন কর্মী, অংশীদার এবং মিত্রদের রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে আছে এবং কোনো পক্ষে এই উত্তেজনা কাজে লাগাতে দিতে বা সংঘাতের ছড়িয়ে পড়া থেকে বিরত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।’

হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নে স্থানীয় সময় গত শনিবার আকস্মিক বন্যার পর ২০ জনের বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন পার্কের রেঞ্জাররা। রোববার ন্যাশনাল পার্ক সার্ভিস জানায়, ২০ জনের বেশি ব্যক্তি নিখোঁজ বা তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্
২ ঘণ্টা আগে
দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর, জর্ডানে থাকা দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এই হামলা হয়। মার্কিন হামলায় সেনা হতাহতের তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
৪ ঘণ্টা আগে
নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
১১ ঘণ্টা আগে