বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। নেতৃত্বে আছেন সূর্যকুমার যাদব। দলে বড় চমক মায়াঙ্ক যাদব। যিনি গত আইপিএলে ঘণ্টায় ১৫৬ কি.মি গতিতে বল করে আলোচনায় এসেছিলেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে থাকা কেউ নেই ভারতের এই টি-টোয়েন্টি দলে।
মায়াঙ্ক প্রথমবারের মতো ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। গত আইপিএলে ঝড় তোলা এই ফাস্ট বোলার পরে কক্ষচ্যুত হন হ্যামস্ট্রিং চোটে পড়ে। কলকাতা নাইট রাইডার্সের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী জাতীয় দলে ফিরেছেন তিন বছর পর। ৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ দিল্লি ও হায়দরাবাদে।
ভারতীয় টি-টোয়েন্টি দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু সামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদিপ সিং, হারসিত রানা ও মায়াঙ্ক যাদব।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৪ ঘণ্টা আগে