দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে কখনোই বাংলাদেশি ক্রিকেটার খেলেননি। টুর্নামেন্টের তৃতীয় মৌসুমে হয়তো দেখা যেতে পারে বাংলাদেশিদের। এসএ টোয়েন্টিতে নিলামে জায়গা পেলেন দুই বাংলাদেশি ক্রিকেটার।
এসএ টোয়েন্টির তৃতীয় মৌসুমের নিলামের জন্য প্রায় ২০০ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা গত রাতে প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সেই নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন ও হাসান মাহমুদ। হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৪ লাখ ২৫ হাজার দক্ষিণ আফ্রিকান র্যান্ড। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৯ লাখ ৪৫ হাজার টাকা। সাইফউদ্দিনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার র্যান্ড। বাংলাদেশি হিসেবে ১২ লাখ ১৩ হাজার টাকা।
এবারের এসএ টোয়েন্টির নিলাম হবে ১ অক্টোবর। ২০০ জনের এই তালিকা থেকে ৬ ফ্র্যাঞ্চাইজি মাত্র ১৩ ক্রিকেটার কিনতে পারবে। টুর্নামেন্টের তৃতীয় মৌসুম শুরু হবে আগামী বছরের ৯ জানুয়ারি।এই সময়ে বিপিএলও মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। যেটা বিসিবির নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ আগস্টে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় জানিয়েছিলেন, এ বছরের ২৭ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএল। যদি এসএ টোয়েন্টিতে দল পেয়েও থাকেন, হাসান-সাইফউদ্দিনের দক্ষিণ আফ্রিকায় খেলার সম্ভাবনা খুবই কম।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছেন শামার জোসেফ, নাসিম শাহ, জশ লিটল, মার্টিন গাপটিল, কুশল মেন্ডিসের মতো ক্রিকেটাররা। প্রোটিয়ার তারকা ক্রিকেটার বলতে এই তালিকায় আছেন রিজা হেনড্রিকস। জোবার্গ সুপার কিংস এই ওপেনারকে ছেড়ে দেওয়ায় এবার নিলামের তালিকায় আছেন তিনি।
প্রতিটি দলে ১৯ ক্রিকেটার রাখতে হবে। এর মধ্যে ১০ ক্রিকেটারই হতে হবে দক্ষিণ আফ্রিকার। বাকি ৭ ক্রিকেটার হবেন আন্তর্জাতিক ক্রিকেটার। রুকি (নবাগত) ও ওয়াইল্ড কার্ড ক্যাটাগরিতে নেওয়া হবে এক জন করে ক্রিকেটার। জোবার্গ ছাড়া সব দলই তাদের ওয়াইল্ড কার্ড ক্যাটাগরির ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে। ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় আছে নাম ঘোষণা করার।
ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এবার এসএ টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন দিনেশ কার্তিক। তিনি খেলবেন পার্ল রয়্যালসের হয়ে। ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার খেলবেন ওয়াইল্ড কার্ড ক্যাটাগরিতে।

নিজেদের কাজ সেরে রেখেছে ব্রাজিল। ‘সি’ গ্রুপের সেরা হয়ে নকআউটে পা রেখেছে কার্লো আনচেলত্তির দল। গ্রুপপর্বের লড়াই শেষে এবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের নকআউটের প্রতিপক্ষ কারা হবে সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
৬ মিনিট আগে
স্কটল্যান্ডের বিপক্ষেও ব্রাজিলের জয়ের নায়ক ভিনিসিয়ুস জুনিয়র। জোড়া গোলে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এমন পারফরম্যান্সে প্রধান কোচ কার্লো আনচেলত্তির প্রশংসায় ভাসলেন এই উইঙ্গার। তাঁকে সময়ের অন্যতম সেরা ফুটবলার বলেই আখ্যা দিলেন ইতালিন মাস্টারমাইন্ড।
১ ঘণ্টা আগে
‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিল আফ্রিকার প্রতিনিধিরা।
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে গিয়ে ফর্মের তুঙ্গে আছেন লিওনেল মেসি। প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল করে এরই মধ্যে আর্জেন্টিনাকে নকআউটে তুলেছেন। বিশ্বকাপ ব্যস্ততার মাঝেই নিজের জন্মদিন পালন করলেন এই তারকা ফুটবলার। মাঠের পারফরম্যান্সের মতো জন্মদিন পালনেও ব্যতিক্রম তিনি। খুশির মুহূর্তে পাশে রাখলেন দলের সঙ্গে
৩ ঘণ্টা আগে