আবারও বিচ্ছেদের গুঞ্জন ছড়াল টালিউডের নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্রমতে, ওই দিন সোশ্যাল মিডিয়ায় নানাজনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সৃজিত। তবে সৃজিতের উদ্দেশে মিথিলার কোনো শুভেচ্ছাবার্তা পাওয়া যায়নি। আর তাতেই ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন।
ভালোবেসে বছর চারেক আগে বিয়ে করেছিলেন সৃজিত ও মিথিলা। মেয়ে আইরাকে নিয়ে কলকাতাতেই সৃজিতের সঙ্গে থিতু হয়েছিলেন মিথিলা। বছরখানেক পর আইরাকে নিয়ে দেশে ফিরেছেন মিথিলা। ভর্তি করিয়েছেন বাংলাদেশের এক স্কুলে। এখানেই নানাবাড়িতে বড় হচ্ছে সে। কাজের সূত্রে কখনো আফ্রিকার তানজানিয়া তো কখনো ইউরোপে থাকেন মিথিলা। সময়-সুযোগ পেলে স্বল্প দিনের জন্য ফেরেন কলকাতায়। দুজনের এই দূরত্বের কারণেই সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে ফিসফিসানির শেষ নেই। মাঝেমধ্যেই শোনো গেছে, বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা। যদিও বরাবরই এসব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছে দুপক্ষই। লং ডিসট্যান্স বিয়েটা টিকিয়ে রাখতে চান দুজনেই।
গণমাধ্যমটি জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় মিথিলা কোনো ধরনের শুভেচ্ছা জানাননি সৃজিতকে। যদিও বেশ কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রেখেছেন মিথিলা।
তবে নিজেদের এমন গুঞ্জন নিয়ে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি সৃজিত বা মিথিলার পক্ষ থেকে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫