
জুমার নামাজের সময় দুই পক্ষের মারামারির ঘটনার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে সরিয়ে দিল ধর্ম মন্ত্রণালয়।
আজ রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।
গত শুক্রবার জুমার বয়ানের সময় মুফতি রুহুল আমিনের (আগের খতিব) পেছনে নামাজ পড়া না পড়া নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে আহত অন্তত ছয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এ সময় মাওলানা মুফতি রুহুল আমীন অনুসারীদের নিয়ে বায়তুল মসজিদে এসে খতিবের মাইক্রোফোনে হাত দেন। তখন খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন থাকবে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
৪২ মিনিট আগে
কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর, এনডিসি, এডব্লিউএফসি, পিএসসি। সোমবার (১২ অক্টোবর) সকালে তিনি কারা অধিদপ্তরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানানো হয়...
১ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন কারাগারে বন্দী মায়েদের সঙ্গে ৩ শতাধিক শিশু রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপার দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ অনুযায়ী ওই প্রতিবেদন দেওয়া হয়...
৩ ঘণ্টা আগে
আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরটি চালু হলে কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকদের সরাসরি যাতায়াতের সুযোগ বাড়বে।
৩ ঘণ্টা আগে