
তাইওয়ানে অস্ত্র বিক্রি করায় মার্কিন যুক্তরাষ্ট্রের ৯টি কোম্পানির সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে চীন। গতকাল বুধবার বেইজিং চীনের অভ্যন্তরে এসব কোম্পানির যত সম্পদ আছে, সেগুলো জব্দ করার ঘোষণা দিয়েছে। মূলত তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে ওয়াশিংটনকে চাপ দিতে এই উদ্যোগ নিয়েছে বেইজিং।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চীন তাইওয়ানকে শুরু থেকেই নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে আসছে। আর সেই দাবি ভিত্তিতেই চীন বরাবরই পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তাইওয়ানকে অস্ত্র না দিতে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই জব্দের ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের ঘোষণা অনুসারে, সিয়েরা নেভাদা করপোরেশন, স্টিক রাডার এন্টারপ্রাইজেস এলএলসি, কিউবিক করপোরেশন, এস থ্রি অ্যারোস্পেস, টিসিএম লিমিটেড পার্টনারশিপ, টেক্সটওর, প্ল্যানেট ম্যানেজমেন্ট গ্রুপ, এসিটি-১ ফেডারেল এবং এক্সোভারার মতো কোম্পানিগুলোর সম্পদ জব্দ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে, এই কোম্পানিগুলোর সঙ্গে চীনা যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এর আগে, গতকাল বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান নিয়মিত প্রেস ব্রিফিং মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানকে সশস্ত্র করার বিপজ্জনক প্রবণতা অবিলম্বে বন্ধ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘তাইওয়ানের স্বাধীনতাকে সহযোগিতা করা এবং সমর্থন করা বন্ধ করুন এবং তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা বন্ধ করুন।’

পশ্চিম ইউরোপজুড়ে বিভিন্ন সম্পত্তিকে ‘ট্রোজান হর্সের’ মতো গোপন ঘাঁটিতে পরিণত করেছে রুশ গুপ্তচররা। গোয়েন্দা কর্মকর্তাদের সতর্কবার্তা এমনই। তাদের আশঙ্কা, সমন্বিত নাশকতা চালানোর জন্যই এই নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। দুর্বল আইনি কাঠামোর সুযোগ নিয়ে রাশিয়ার গোপন ইউনিটগুলো অন্তত এক ডজন...
৩ ঘণ্টা আগে
মেক্সিকোর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট ও ‘জালিসকো নিউ জেনারেশন কার্টেল’ (সিজেএনজি)-এর প্রধান নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস ওরফে ‘এল মেনচো’। স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর অভিযানে মৃত্যু হয় তাঁর।
৪ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশের প্রাচীন শহর লখনৌতে ২১ বছর বয়সী এক তরুণ নিজের বাবাকে নৃশংসভাবে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণ তাঁর বাবাকে গুলি করে হত্যা করে। এরপর মরদেহ টুকরো টুকরো করে শরীরের বিভিন্ন অংশ ফেলে দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান বা সেনাপ্রধান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ট্রাম্প এবং শীর্ষ কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে, যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
৬ ঘণ্টা আগে