প্রেসক্রিপশন অথবা মেডিকেল সার্টিফিকেট থাকা সাপেক্ষে কিছু দেশ ভ্রমণকারীদের ৩০ দিনের ওষুধ সঙ্গে রাখতে দেয়। তাই বিদেশে ঘুরতে যাওয়ার প্রায় এক মাস আগে চিকিৎসকের সঙ্গে দেখা করে ভালোভাবে ধারণা নেওয়া উচিত। ৩০ দিনের বেশি ভ্রমণের ক্ষেত্রে জানার চেষ্টা করতে হবে কীভাবে ওষুধ সঙ্গে নেওয়া যেতে পারে। অনুমোদিত ওষুধের বাইরে অন্য ওষুধ সঙ্গে নেওয়া নিষেধ।
যেভাবে নেবেন
ভ্রমণের আগে নির্দিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ওষুধ বিষয়ে ধারণা নিন। মার্কিন সরকার তাদের ওষুধবিষয়ক তথ্যের একটি তালিকা দিয়ে রেখেছে ওয়েবসাইটে। যুক্তরাষ্ট্রে যাঁরা যাবেন, তাঁরা সেটি দেখে নিতে পারেন। আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড একটি তালিকায় জানিয়েছে, কোন দেশে কোন ওষুধ সঙ্গে নেওয়া যাবে। তবে সেখানে সব দেশের কথা উল্লেখ নেই।
সূত্র: এমএসএন

গ্রীষ্মকালে সারা দিন পর্যাপ্ত পানি পান করা জরুরি। কিন্তু তাপমাত্রা বেশি হলে শুধু পানি পানই যথেষ্ট নয়, এমন সময়েই হাইড্রেটিং ড্রিংকস পান করতে হয়। শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে কোন সময় হাইড্রেটিং ড্রিংকস পান করবেন...
১৬ মিনিট আগে
উজ্জ্বল ত্বকের জন্য বেশ পরিচিত তামান্না ভাটিয়া। এই উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বকের জন্য তামান্না ভাটিয়া ঘরে তৈরি ফেস প্যাক ব্যবহার করেন বলে জানা যায়। প্রায় ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী তাঁর মায়ের কাছ থেকে পাওয়া বহু পুরোনো ত্বকের যত্নের রীতির ওপরই নির্ভর করে চলেছেন। আর ত্বকে ব্যবহার করার জন্য সেসব প্যাক...
২ ঘণ্টা আগে
জীবন যখন একঘেয়ে মনে হয়, সব অর্জন আর সম্পর্ক অর্থহীন হয়ে ওঠে, তখন মনে হতে পারে, আপনি হয়তো বিষণ্নতায় ভুগছেন। কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞানের ভাষায় এর নাম ‘ডার্ক নাইট অব দ্য সোল’ বা আত্মার অন্ধকার সময়। আপনি কি জীবনের ডার্ক নাইট কাটাচ্ছেন? জেনে নিন উত্তরণের পথ...
১৭ ঘণ্টা আগে
মানুষের আবেগ প্রকাশের ধরন ভিন্ন। তেমনি অন্যের দুঃখ বা কষ্টের সময় সহমর্মিতা দেখানোর পদ্ধতিও সবার জন্য এক নয়। কেউ কষ্টে থাকলে উচ্চ স্বরে কান্না বা রাগ প্রকাশ করেন, আবার কেউ একদম নিস্তব্ধ হয়ে যান।
১ দিন আগে