আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. আশরাফুল হক। বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনে ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের চিঠির আলোকে গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার অধ্যাপক ড. মো. আশরাফুল হক আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করেছেন।
ড. মো. আশরাফুল হক ওআইসির অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফাউন্ডল্যান্ড থেকে এমএসসি ও পিএইডি ডিগ্রি অর্জন করেন এবং বুয়েট থেকে ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি (সম্মান) ডিগ্রি অর্জন করেন। তিনি শিক্ষা জীবনে সব বিষয়ে প্রথম বিভাগে পাশ করেন। এ ছাড়াও তিনি এসএসসিতে মেধা তালিকায় ৫ম এবং এইচএসসিতে ১ম স্থান অধিকার করেন।
অধ্যাপক ড. আশরাফুল হক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক নিয়োগের জন্য বিভিন্ন সিলেকশন বোর্ডে বিশেষজ্ঞ সদস্য হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ সদস্য হিসেবে কর্মরত আছেন। এ ছাড়াও তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটিতে বিশেষজ্ঞ কারিগরি সদস্য হিসেবে কাজ করছেন।
অধ্যাপক ড. আশরাফুল হক ৪১টি আন্তর্জাতিক জার্নাল পেপার এবং ৫৯টি কনফারেন্স প্রসিডিংসসহ ১০০টি গবেষণাপত্র প্রকাশ করেছেন। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, ওয়ার্কশপ, কনফারেন্সে সাংগঠনিক চেয়ার, সেশন চেয়ার, মূল বক্তা, পেপার রিভিউয়ার হিসেবে কাজ করেছেন। তাঁর গবেষণার বিষয়গুলোর মধ্যে আছে পাওয়ার কনভারটার এবং মোটর ড্রাইভে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। তিনি নবায়নযোগ্য শক্তিতে পাওয়ার ইলেকট্রনিকসের প্রয়োগ নিয়েও গবেষণার করেছেন।
তাঁর এই নিয়োগ বিষয়ে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে গত ২৭ আগস্ট মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের বিভিন্ন বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এসব বৃত্তিতে যুক্তরাষ্ট্রের নাগরিক, স্থায়ী বাসিন্দা ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য পূর্ণ ও আংশিক অর্থায়নের সুযোগ রয়েছে।
৩ ঘণ্টা আগে
শিক্ষা ছুটি শেষে যোগদান না করা শিক্ষকদের কাছ থেকে ছুটিকালীন বেতন-ভাতা ফেরত না নেওয়ায় দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি প্রায় ২৬ কোটি টাকা। এ ছাড়া বিধিবহির্ভূতভাবে জনবলকাঠামোর বাইরে পদোন্নতি দিয়ে বেতন-ভাতা পরিশোধে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষতি ৪৭ কোটি টাকার বেশি।
৯ ঘণ্টা আগে
রাজধানীর নটর ডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার কলেজের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আগামীকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী উপস্থিত থাকতে হবে...
১২ ঘণ্টা আগে
একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
১৯ ঘণ্টা আগে