আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তি প্রোগ্রাম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এডিবি স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪ (এডিবি–জেএসপি) নামে এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা সূর্যোদয়ের দেশ জাপানে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা: এডিবি স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি প্রতিষ্ঠানটি বহন করবে। প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ব্যয় ও হাউসিং ভাতা দেওয়া হবে। এ ছাড়া থাকবে স্বাস্থ্য, ভ্রমণ ও বই ভাতার ব্যবস্থা।
অধ্যয়নের বিষয়গুলো: এনভায়রনমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল স্টাডিজ, সাসটেইনেবিলিটি সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পাবলিক পলিসি, আরবান ইঞ্জিনিয়ারিং, হিউম্যান অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্ট স্টাডিজ, স্বাস্থ্যবিজ্ঞান, পরিবেশ ব্যবস্থাপনা বিভাগ ও সমুদ্রবিজ্ঞান।
আবেদনের যোগ্যতা: এ বৃত্তির জন্য আবেদন করতে প্রার্থীকে অবশ্যই এডিবিভুক্ত দেশের নাগরিক হতে হবে। স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। একাডেমিক ফল ভালো হতে হবে। দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না।
আবেদনের ধাপসমূহ: প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে গিয়ে আবেদনের যোগ্যতা যাচাই করতে পারবেন। আবেদনের যোগ্য হলে সুপারভাইজার হিসেবে একজন ফ্যাকাল্টি মেম্বার খুঁজে নিতে হবে। আবেদন ফরমের তথ্য পূরণ করতে হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে স্কলারশিপটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৪।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) আজ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬। আইইউবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ (অ্যাকাডেমিক) ও হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট (প্রশাসনিক) যৌথভাবে এ আয়োজন করে...
১১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলেনিয়াম ব্যাচের (২০০০-২০০১) আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আবদুল করিম সরকারকে আহ্বায়ক ও আনোয়ার হোসেন রিপনকে সদস্যসচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ অরাজনৈতিক এই সংগঠন পরিচালনা করবে।
২০ ঘণ্টা আগে
জাতীয়, চট্টগ্রাম, নোয়াখালী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পাঁচজন প্রোভিসি নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এসব নিয়োগের বিষয় জানিয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাঁদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
১ দিন আগে
উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া অনেক শিক্ষার্থীর স্বপ্ন। নতুন দেশে পা রাখার পর প্রথম কয়েক সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে হয়। বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতা, ব্যাংক হিসাব খোলা, যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কিংবা স্বাস্থ্যসেবা সম্পর্কে জানা—এসব বিষয় নতুন পরিবেশে সহজে মানিয়ে নিতে সহা
১ দিন আগে