ভারতের লক্ষ্ণৌতে তিনতলা ভবন ধসে আটজন নিহত হয়েছেন। ভবনটিতে কয়েকটি গুদাম ও একটি মোটর ওয়ার্কশপ ছিল। এঘটনায় ২৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
গতকাল শনিবার বিকেলে উত্তর প্রদেশের রাজধানী শহরের ট্রান্সপোর্ট নগর এলাকার ভবনটি ধসে পড়ে বলে কর্মকর্তারা জানান।
রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে আটটি মৃতদেহ উদ্ধা করেছে। তল্লাশি ও উদ্ধারকাজ চলমান আছে।
জেলা প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ধ্বংসস্তূপের নিচে আর কেউ চাপা পড়ে আছে কি না, তা নিশ্চিত করার চেষ্টা করছেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, প্রায় চার বছর আগে ভবনটি তৈরি করা হয়েছিল, কিছু নির্মাণকাজ ঘটনার সময়ও চলছিল। শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে ঘটনা যখন ঘটে, তখন হতাহতদের অধিকাংশই নিচের তলায় কাজ করছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ভবনটির নিচতলায় একটি মোটর ওয়ার্কশপ ও গুদাম ছিল, দ্বিতীয় তলায় চিকিৎসা পণ্যের একটি গুদাম ও তৃতীয় তলায় কাটলারির গুদাম ছিল।
এ ঘটনায় আহত গুদামের কর্মী আকাশ সিং জানান, ভবনটির একটি পিলারে ফাটল দেখা দিয়েছিল।
তিনি বলেন, ‘বৃষ্টি হচ্ছিল, তাই আমরা নিচে নেমে আসি। তখন ভবনটির একটি পিলারে ফাটল দেখতে পাই। তারপর হঠাৎ করে পুরো ভবনটি আমাদের ওপর ধসে পড়ে।’

কিছুদিন আগে ইরান সরকার এক ব্যতিক্রমী সামরিক মহড়ার আয়োজন করেছিল। এতে অংশ নিয়েছিলেন নিয়মিত সেনাসদস্যরা নন, বরং ইরানের সাধারণ নাগরিকেরা। এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যার কিছুদিন পরেই ইরান–ইরাকের ৮ বছরের যুদ্ধ শুরুর ৪৬ তম বার্ষিকী।
৩৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার পর সিএনএন, এমএম নাউ ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার একটি আদালত স্থানীয় সময় গতকাল বুধবার এই নির্দেশ দেয়।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও চীন তাদের চলমান বাণিজ্য যুদ্ধবিরতি আরও দুই মাসের জন্য বাড়াতে সম্মত হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে সাময়িকভাবে স্থগিত থাকা বাণিজ্যযুদ্ধের বিরতি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে এই বিরতির মেয়াদ ১০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।
২ ঘণ্টা আগে
মাস কয়েক আগে যুক্তরাষ্ট্র–ইরান যখন অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সই করে, তখন চীন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে নিজেদের ভূমিকার কথা জোর দিয়ে তুলে ধরে। দেশটিতে জানায়, শান্তি এগিয়ে নিতে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কয়েক ডজন ফোনকল করেছে এবং প্রেসিডেন্ট সি চিনপিং নিজেও লড়াই বন্ধের জন্য পরামর্শ দিতে...
৩ ঘণ্টা আগে