একের পর এক শিরোপাজয়ের কারণে রিয়াল মাদ্রিদ আগেই পেয়েছে ‘রয়্যাল মাদ্রিদ’ উপাধি। চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো মেজর টুর্নামেন্টগুলোতে রিয়ালের একচেটিয়া আধিপত্য। কার্লো আনচেলত্তির রিয়ালকে ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় বিবর্ণ দেখাচ্ছে।
এবারের লা লিগায় রিয়াল মাদ্রিদ এরই মধ্যে তিন ম্যাচ খেলেছে। রিয়াল জিতেছে কেবল সান্তিয়াগো বার্নাব্যুতে ভায়াদোলিদের বিপক্ষে। বাকি দুই ম্যাচ প্রতিপক্ষ দলের মাঠে গিয়ে পয়েন্ট হারিয়েছে আনচেলত্তির দল। মায়োর্কা, লাস পালমাস দুই দলের বিপক্ষেই ১-১ গোলে ড্র করেছে রিয়াল, যার মধ্যে গ্র্যান ক্যানারিয়ায় গত রাতে রিয়াল খেলেছে লাস পালমাসের বিপক্ষে। ম্যাচ শেষে রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘মৌসুম মাত্র শুরু হয়েছে। দুই অ্যাওয়ে ম্যাচের মতো এভাবে পয়েন্ট হারাতে চাই না।’
পাঁচ মিনিটে স্ট্রাইকার আলবার্তো মোলেইরোর গোলে এগিয়ে যায় লাস পালমাস। সমতায় ফিরতে রিয়াল মাদ্রিদকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ৬৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি থেকে করা গোলে সমতায় ফেরে রিয়াল। তা ছাড়া ম্যাচে ৫৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর রিয়াল করে ৮ শট। এমন অবস্থা দল দ্রুত কাটিয়ে উঠবে বলে আশা আনচেলত্তির, ‘প্রথমার্ধ খারাপ গেছে। গোল বের করা কঠিন ছিল। বল পুনরুদ্ধার করতে আমরা অনেক ধুঁকেছি। ভারসাম্য খুঁজে বের করাও কঠিন। মায়োর্কার বিপক্ষে যা যা ঘটেছে, সেখান থেকে উন্নতি নেই। দ্রুত সমাধান বের করতে হবে আমাদের। আশা করি পারব।’
ম্যাচে গোল যে রিয়াল বেশি করতে পারত, সেটা তাদের ‘অন টার্গেট শট’ দেখলেই বোঝা যাবে। তবে পালমাস গোলরক্ষক জ্যাসপার কিলিসেন দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়ান রিয়ালের সামনে। আন্তনিও রুদিগার, ফেদেরিকো ভালভার্দে, অঁরেলিয়ে চুয়ামেনি, ভিনিসিয়ুসের নিশ্চিত গোল হওয়া শটগুলো ঠেকান কিলিসেন।
শিষ্যদের মানসিকতায় কোনো ফাটল ধরেনি বলে মনে করেন আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘মনে হয় না এটা মানসিক। দল তো ভালোভাবেই অনুশীলন করেছে। ফুটবলে মাঝেমধ্যে এমনটা হয়ে থাকে। মাঝেমধ্যে সেরাটা খুঁজে পাবেন না। খেলোয়াড়দের মানসিকতায় কোনো ফাটল দেখিনি।’
লা লিগায় রিয়ালের তিন ম্যাচে শুরুর একাদশে খেলেন কিলিয়ান এমবাপ্পে। তবে কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি ফরাসি এই ফরোয়ার্ড। ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রিয়াল। লা লিগায় পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ খেলবে রিয়াল বেতিসের বিপক্ষে। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা।

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে গত রাতে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ২৩তম আসর শুরুর রাতেই ফুটবল বিশ্ব পেল দুঃসংবাদ। না ফেরার দেশে ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী ফুটবলার হারকিউলিস ব্রিতো রুয়াস।
৩ মিনিট আগে
২০১৫ সালে জাপানের জার্সিতে অভিষেক হওয়া ওয়াতারু এন্দো দেশের হয়ে ৭৩ ম্যাচে করেছেন ৪ গোল। ২০১৮ এবং ২০২২—দুটি বিশ্বকাপে খেলেছেন তিনি। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনের বিপক্ষে জাপানের ঐতিহাসিক জয়ে মাঝমাঠের মূল চালিকাশক্তি ছিলেন এই লড়াকু ফুটবলার। এবার গ্রুপ ‘এফ’-এ তিউনিসিয়া, সুইডেন ও নেদারল্যান্ডসের মুখ
২০ মিনিট আগে
রবার্তো আলভারাদোর পাস রিসিভ করে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল দিলেন রাউল হিমেনেস। গোল করার পর শূন্যে উড়ে লাফ দিলেন। পরক্ষণে দুই হাত আকাশের দিকে উঁচু করে কাঁদতে লাগলেন। বিশ্বকাপের মতো মঞ্চে গোল করে আবেগপ্রবণ হয়ে কেঁদেছেন বলে অনেকে ভাবতেই পারেন। কিন্তু হিমেনেসের গল্পটা যে একটু ভিন্ন।
২৩ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুতেই নাম লিখিয়ে ফেলল রেকর্ড বইয়ে। আসতেকা স্টেডিয়ামে গত রাতে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা উদ্বোধনী ম্যাচে দেখা গিয়েছে তিন লাল কার্ড। এই ঘটনা যেন ফুটবল সমর্থকদের নস্টালজিক করে দিয়েছে। যে ‘ব্যাটল অব ন্যুরেমবার্গে’র ঘটনা অনেকেই ভুলতে বসেছিলেন, এবারের উদ্বোধনী ম্যাচ দেখে মনে পড়েছে।
১ ঘণ্টা আগে