কাওয়ালি গান বাঁধলেন কণ্ঠশিল্পী এস আই টুটুল ও সরকার মুরাদ নূর। শহীদুল্লাহ ফরায়জীর কথায়, মুশফিক লিটুর সংগীতায়োজনে তৈরি গানটির শিরোনাম ‘পিপাসার পানি’।
কণ্ঠশিল্পী এস আই টুটুল এখন যুক্তরাষ্ট্রপ্রবাসী। অনেক দিন তাই নিয়ম করে গাওয়া হয় না বাংলাদেশে। কাওয়ালি গান গাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘কাওয়ালি গান খুব একটা গাওয়া হয়নি। অনেক বছর আগে হুমায়ূন আহমেদের কথায় একটি গান করেছিলাম। এবার মুরাদ নূরের সুরে পিপাসার পানি শিরোনামের একটি কাওয়ালি গান করলাম। শহীদুল্লাহ ফরায়জীর কথায় চার-পাঁচ বছর আগে গানটি গেয়েছিলাম। কিন্তু করোনা মহামারির কারণে তখন আর চূড়ান্ত করতে পারিনি গানটি। এরপর অনেক দিন দেশের বাইরে থাকায় সুরকারের সঙ্গে বসা হয়নি। অবশেষে গানটির চূড়ান্ত রূপ দিতে পেরে ভালো লাগছে। শহীদুল্লাহ ফরায়জী অসম্ভব ভালো লেখেন, এই গানেও তার ব্যতিক্রম হয়নি। আমরা সবাই মিলে চেষ্টা করেছি ভালো লাগার মতো একটি সুন্দর গান শ্রোতাদের উপহার দিতে।’
সুরকার মুরাদ নূর বলেন, ‘গানটি তৈরি করতে অনেক সময় লেগে গেল। পরিস্থিতি অনুকূলে না থাকায় এটা হয়েছে। তবে শেষ পর্যন্ত গানটি প্রকাশ করতে পেরে ভালো লাগছে। আমাদের এত দিনের চেষ্টা সফল হয়েছে। আমাদের এই চেষ্টা সার্থক হবে যদি শ্রোতাদের ভালো লাগে। ইতিমধ্যে শহীদুল্লাহ ফরায়জীর লেখা ও আমার সুর করা অনেকগুলো গান প্রকাশিত হয়েছে। একটা কাওয়ালি গান করার পরিকল্পনা আমাদের অনেক দিনের, সেই পরিকল্পনায় গায়ক হিসেবে আমাদের প্রথম পছন্দ ছিলেন এস আই টুটুল।’
গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী বলেন, ‘আমি কখনোই কাওয়ালি গান লিখিনি। মুরাদ নূরের অনুরোধ আর পীড়াপীড়িতেই গানটি লিখেছি। লেখার পরেই আমরা পরিকল্পনা করি এস আই টুটুলকে দিয়ে গাওয়ানোর। শেষ পর্যন্ত তাঁর কণ্ঠেই গানটি প্রকাশ হতে যাচ্ছে। আমরা গানটি নিয়ে সন্তুষ্ট। আশা করছি, শ্রোতাদেরও মন জয় করতে পারব।’
চলমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে গানটি নূর ক্রিয়েশনস এবং এস আই টুটুলের অফিশিয়াল ফেসবুক পেজসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫