চাকরি জাতীয়করণের দাবিতে কয়েক দিন ধরে আনসার সদস্যরা রাজপথ অবরোধ করে রাখছিলেন। আজ রোববার সকাল থেকে তাঁরা সচিবালয় এবং আশপাশের সব ফটকের সামনে অবস্থান নেন। কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যমকর্মীরাও ভেতরে ঢুকতে পারেননি। পরে আনসারদের চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। তখন আন্দোলন স্থগিতের ঘোষণা দেন সমন্বয়ক নাসির মিয়া।
কিন্তু এরপরও সচিবালয় ফটকের অবস্থান নেন আনসার সদস্যরা। একপর্যায়ে তাঁরা কর্মকর্তা–কর্মচারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে অবরুদ্ধ করেন তাঁরা।
এই খবর ছড়িয়ে পড়লে রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে লাঠিসোঁটা নিয়ে তাঁরা সচিবালয় অভিমুখে যাত্রা করেন। সচিবালয়ের সামনে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সচিবালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে জনতাও যোগ দেয়।
সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলির শব্দও পাওয়া যায়। এর মধ্যে এক শিক্ষার্থীকে রাস্তায় ফেলে আনসার সদস্যদের মারধর করতে দেখা যায়।
সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। এ ছাড়া আনসার সদস্য এবং সাংবাদিকও রয়েছে।
সচিবালয়ে আটকে পড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহও আহত হয়েছেন। তাঁকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
একপর্যায়ে ছাত্র–জনতার প্রতিরোধের মুখে আনসার সদস্যরা পিছু হটতে বাধ্য হন। ধাওয়া খেয়ে অনেকেই সচিবালয় এলাকা থেকে পালিয়ে যান। এর মধ্যে বেশ কিছু সংখ্যক আনসার সদস্যকে ঘিরে ফেলেন শিক্ষার্থীরা। তাঁরা ইউনিফরম খুলে হাতজোড় করে মাফ চান। পরে সেনাবাহিনী এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়।
আধা ঘণ্টার মধ্যে সচিবালয় এলাকা ছাত্র–জনতার নিয়ন্ত্রণে চলে যায়। এ সময় সচিবালয়ের ভেতর আটকে পড়া কর্মকর্তা–কর্মচারী ও দর্শনার্থীদের নিরাপদে বের করে আনা হয়।
সচিবালয় এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে জড়ো হয়ে হাজারখানেক শিক্ষার্থী মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নিয়েছেন। তাঁরা নানা স্লোগান দিচ্ছেন। তাঁদের নিরাপত্তায় আশপাশে সেনা ও বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন।

ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসাবাড়িতে পর্যাপ্ত তিতাস গ্যাস সরবরাহ এবং গ্যাস না থাকার সময়ের পুরোনো বিল মওকুফের দাবিতে স্থানীয় বাসিন্দারা দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
৮ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের খলিশাডহুরা এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পে ঘর রয়েছে ১৭টি। ঘরগুলোতে বছরের পর বছর তালা ঝুলছে। সেখানে বসবাস না থাকায় অযত্ন অবহেলায় চারপাশ আগাছায় ছেয়ে গেছে। অন্যদিকে একই এলাকার প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো একটি সরকারি ঘরের আশায়...
১১ মিনিট আগে
টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বেড়ে বান্দরবানের থানচি সদরের সঙ্গে তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের নৌযোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বৈরী আবহাওয়া, তীব্র স্রোত ও পাহাড়ধসের ঝুঁকিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থানচির সব পর্যটনকেন্দ্রে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
৩১ মিনিট আগে
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে দায়ের করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
৩৬ মিনিট আগে