বাংলাদেশের পূর্বাঞ্চলে চলছে ভয়াবহ বন্যা। কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ পার্বত্য চট্টগ্রাম এলাকায় গৃহহীন মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। সামাজিক মাধ্যমে নিজ এলাকার বন্যার ভয়াবহতা তুলে ধরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
কর্মসূত্রে ঢাকায় থাকতে হলেও সাইফউদ্দিনের পৈতৃক নিবাস ফেনী। ইন্টারনেট সংযোগ দূরে থাক, ফেনীর মানুষদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করাও অনেকটা অসম্ভব এখন। কারণ ফেনীর বেশির ভাগ এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাইফউদ্দিন লিখেছেন, ‘আজকে সারাটা দিন দেখলাম সরকারিভাবে সেরকম রেসকিউ টিম বা খাবার বন্যা কবলিত মানুষদের পাশে দেখিনি। চোখে পড়েনি। এটা সত্যি অনেক দুঃখজনক। ফেনীকে বাঁচান। আমার গ্রামের বাড়িতে অনেক আত্মীয় আটকে পড়ে আছেন।’ পোস্ট দেওয়া শেষে প্রার্থনা করার ইমোজি দিয়েছেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার।
বন্যা দুর্গতদের নিয়ে সামাজিক মাধ্যমে বেশিই সরব রুবেল হোসেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত পরশু থেকে এখন পর্যন্ত ছয়টি পোস্ট দিয়েছেন রুবেল, যার মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও রয়েছে। সেখানে দেখা গেছে, ট্রাক-কাভার্ড ভ্যানে নৌকা নিয়ে অসংখ্য মানুষ রওনা দিচ্ছেন বন্যাদুর্গত এলাকায়। রুবেল সেই ভিডিওর ক্যাপশন দিয়েছেন, ‘ভিডিওটি দেখে নিজের অজান্তেই চোখ থেকে পানি পড়ে গেল। এই এক অনন্য সম্প্রীতির বাংলাদেশ। ফেনীর উদ্দেশ্যে শত শত নৌকা নিয়ে ছুটে চলেছে মানুষ।’
বাংলাদেশে এমনিতেই এখন চলছে বর্ষাকাল। এরই মধ্যে অনেক সংবাদমাধ্যমে খবর এসেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট গেট খুলে দেওয়া হয়েছে। চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়িসহ দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার পেছনে বাঁধ খুলে দেওয়াকেই বড় কারণ বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে রুবেল গতকাল সকালে ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘এত পানি কোথা থেকে এল, কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিল—এই অসহায় গরিব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনো দিনই জানবে না?’
বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী কাজ করছেন। এরই মধ্যে বন্যাদুর্গতদের জন্য হটলাইন নাম্বারও চালু হয়েছে। তবে বন্যার ভয়াবহতা এতই বেশি যে সব জায়গায় সঠিক সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াও সম্ভব হচ্ছে না। রুবেলের পাশাপাশি তাওহীদ হৃদয়, আকবর আলী, ইমরুল কায়েস, মাশরাফি বিন মর্তুজা, জুনায়েদ সিদ্দিকীরা বন্যা দুর্গতদের নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। সবার একটাই প্রার্থনা, বন্যা কবলিত এলাকার মানুষের দুর্দশা যেন দ্রুত কেটে যায়। সুদূর রাওয়ালপিন্ডি থেকে মুশফিকুর রহিম, শরীফুল ইসলামরাও দেশের অসহায় বানভাসী মানুষদের নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে আজ লড়ছে বাংলাদেশ-পাকিস্তান।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁদের দাবি, কৃষি গবেষণার জন্য ব্যবহৃত এই মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
১২ মিনিট আগে
বরিশালের মুলাদীতে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে হামলার শিকার শুক্কুর আলী ব্যাপারী (৪০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার
১৮ মিনিট আগে
জুলাই আন্দোলন চলাকালে ঢাকার মিরপুর ১০ গোলচত্বর এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৩৩ মিনিট আগে
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর সপ্তম দিনে চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ২১ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। জব্দ করা হয়েছে ১০ মণ ইলিশ, ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি ইঞ্জিনচালিত নৌকা। করা হয়েছে ৬টি মামলা।
৩৫ মিনিট আগে