বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। গত সোমবার এক চিঠিতে মাখোঁ ড. মুহাম্মদ ইউনূসকে এ অভিনন্দন জানান।
চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন।
যেহেতু বাংলাদেশ এখন ক্রান্তিকালে প্রবেশ করছে, আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজ হবে গণতান্ত্রিক নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করা এবং একটি শান্ত ও জাতীয় নির্বাচন নিশ্চিত করা। আপনি এরই মধ্যে এ বিষয়ে যে বার্তা পাঠিয়েছেন, আমি তাকে স্বাগত জানাই।
আপনার দেশ যে জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, অনুগ্রহ করে জেনে রাখুন, আপনি ফ্রান্সের সম্পূর্ণ সমর্থনের ওপর নির্ভর করতে পারেন। আমি বিশেষভাবে আশা করি, দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্রমাগত শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যৌথ কাজ মানবাধিকার ও সংখ্যালঘুদের সম্মান, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মতো অপরিহার্য বিষয়গুলো হতে পারে।
ফ্রান্স বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ বলেও ওই চিঠিতে জানিয়েছেন ইমানুয়েল মাখোঁ।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনার কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়।
৯ মিনিট আগে
রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে রোহিঙ্গা-অধ্যুষিত এলাকায় মাদক পাচার, চোরাচালানসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
৩১ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের আনুষ্ঠানিক ঘোষণার পর ভোট গ্রহণ শুরু হয়।
২ ঘণ্টা আগে