
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় অটোপাস বা বিকল্প মূল্যায়নের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছে পরীক্ষার্থীদের একাংশ। আজ সোমবার দুপুরে রাজধানীর বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা এই ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়।
পরীক্ষার্থীরা জানায়, অটোপাস বা বিকল্প মূল্যায়নের দাবিতে আন্তশিক্ষা বোর্ডে স্মারকলিপি দিয়েছে তারা। শিক্ষা বোর্ড থেকে এখনো সুনির্দিষ্ট জবাব পায়নি তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এর আগে ১৬ আগস্ট স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জুনিয়র ও দাখিল ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবং ইবতেদায়ি ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা অনুষ্ঠান
২ ঘণ্টা আগে
এই বছর ৪৬ হাজার ২০০ শিক্ষার্থী জুনিয়র বৃত্তির জন্য নির্বাচিত হবে। তাদের মধ্যে ১৪ হাজার ৭০০ শিক্ষার্থী ট্যালেন্টপুলে বা মেধাবৃত্তি এবং ৩১ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই ফল প্রকাশ করেন।
৩ ঘণ্টা আগে
সর্বকালের সেরা বিজ্ঞানীদের একজন আলবার্ট আইনস্টাইন। তাঁর আপেক্ষিকতার তত্ত্ব আধুনিক বিজ্ঞানের ভিত্তি বদলে দিয়েছে। তাঁর চিন্তাভাবনা ও উক্তিগুলো আজ বিশ্বজুড়ে সমানভাবে আলোচিত। তাঁর একটি বিখ্যাত উক্তি—‘কল্পনা জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ।’
৮ ঘণ্টা আগে
ইউরোপের দেশ ইতালিতে উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন দেখছেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এল ইউনিভার্সিটি অব ব্রেসিয়া। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়টি তাদের বিশেষ ‘স্টার’ স্কলারশিপ ঘোষণা করেছে। বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীরা এই...
৮ ঘণ্টা আগে