আন্দোলনের মুখে ছুটিতে গেলেন ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। আজ রোববার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করলে তিনি অফিস ত্যাগ করেন।
স্থানীয় সরকার উপপরিচালক রথীন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মোবাইলে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘স্যার তিন দিনের ছুটি চেয়েছেন কমিশনার স্যারের কাছে। পরে তিনি অফিস ত্যাগ করেন। তবে আমি যত টুক জানতে পেরেছি, তিনি ঝিনাইদহ ছেড়ে চলে যাবেন।’
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। তারা জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের তোপের মুখে জেলা প্রশাসক তিন দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়ে যান।
এরপর আন্দোলনকারীরা ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তারা সদর সার্কেল মীর আবিদুর রহমান ও সদর থানার এসআই ফরিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ব্যাপক দুর্নীতির অভিযোগে তাদের অপসারণের দাবি জানান। পরে তাদের ঝিনাইদহ থেকে সরিয়ে দেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার আজিম উল আহসান। আশ্বাস পেয়ে ছাত্র নেতৃবৃন্দ সেখান থেকে ফিরে আসেন।
এসব বিষয়ে কথা বলতে ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের মোবাইলে ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা মোবাইলে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ঝিনাইদহ জেলা প্রশাসক যোগদানের পর থেকে তিনি আ. লীগ নেতাদের যোগসাজশে দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের করেছেন। এমনকি তার দুর্ব্যবহারে প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা ছিলেন অতিষ্ঠ।’
তিনি আরও বলেন, ‘পুলিশের ওই দুই সদস্য নিজেদের সব সময় ছাত্রলীগের পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করতেন এ জন্য আমরা তাদের অপসারণের দাবি জানিয়েছি।’
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রতনা খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ ও ছাত্রদল নেতা ইমরান হোসেন, বখতিয়ার মাহমুদ, মাহবুব আলম মিলু ও সাকিব আল হাসান, আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

চাঁদপুরের মতলব উত্তর থানা-পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক কারবারি ও ২০ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুন) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
১১ মিনিট আগে
মানুষ সাধারণত পচা বা দুর্গন্ধযুক্ত বস্তু এড়িয়ে চলে। খাদ্যতালিকার সবজি, ভাত কিংবা ফলমূল সামান্য নষ্ট হলেই তা ফেলে দেওয়া হয়। কিন্তু সেই পরিত্যক্ত বর্জ্যই এখন সম্পদে পরিণত হচ্ছে মেহেরপুরের গাংনী পৌরসভায়। পরিবেশবান্ধব ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট (IWM) পদ্ধতিতে শহরের...
৩৮ মিনিট আগে
বিকেলে মোটরসাইকেল নিয়ে চিটাগাং রোড ফুফুর বাসায় যান বিনোদ। রাতে সেখান থেকে শান্তিনগরের বাসায় ফিরছিলেন। শনির আখড়া এলাকায় এলে একটি বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়।
১ ঘণ্টা আগে
বরিশালের বাবুগঞ্জে এক বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না—মর্মে লিখিত মুচলেকা দিয়ে তাঁরা মুক্তি পান। গতকাল সোমবার (১৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইন্ট্রিতলা...
১ ঘণ্টা আগে