চলমান পরিস্থিতিতে ব্যাংক থেকে গ্রাহকদের নগদ ৩ লাখ টাকার বেশি উত্তোলনের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে যা ছিল ২ লাখ টাকা।
শনিবার (১৭ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান।
নতুন এ সিদ্ধান্তটি চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য। তবে যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহক।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, নিরাপত্তার স্বার্থে চলতি সপ্তাহে ব্যাংক থেকে তিন লাখ টাকার বেশি নগদ উত্তোলন করা যাবে না। সিদ্ধান্তটি শুধু চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য হবে। পাশাপাশি সন্দেহজনক লেনদেন বন্ধ রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি)।
বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর দেশজুড়ে এক ধরনের অস্থিরতা দেখা দেয়। শেখ হাসিনা সরকারের পতনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে সদ্য বিদায়ী সরকারের ব্যবসায়ী ও রাজনৈতিক পরিবার থেকে নগদ টাকা উত্তোলন বেশি হচ্ছে মর্মে অভিযোগ আসে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের কাছে। এসব উত্তোলনকৃত অর্থ যাতে কোনোভাবেই অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয় বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা।

ঋণ নিয়ে সংসার চালানো পরিবারের সংখ্যা গ্রামে ক্রমেই বাড়ছে। ঋণ নেওয়া গ্রামীণ পরিবারের হার গত এক বছরে ৩৬ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হয়েছে। আবার ঋণের পরিমাণ যত বেড়েছে, কিস্তির পরিশোধের চাপ বেড়েছে তার চেয়েও বেশি হারে। এতে গ্রামীণ ঋণগ্রহীতা দরিদ্র পরিবারগুলোর বড় অংশের আয় এখন ঋণের কিস্তি মেটাতেই চলে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সদ্য যোগদানকৃত চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা চট্টগ্রাম ও রাঙামাটিতে বিসিআইসির আওতাধীন বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করেছেন। গত ৯ থেকে ১০ অক্টোবর তিনি টিএসপি কমপ্লেক্স লিমিটেড...
৬ ঘণ্টা আগে
ন্যাশনাল ব্যাংক আগামী বৃহস্পতিবার থেকে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রস্তুতি নিয়েছে। তবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ২০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে ব্যাংকটি। এর মধ্যে ১০ হাজার কোটি টাকা রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে ঋণ হিসেবে পাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে
৭ ঘণ্টা আগে
ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহারের সঠিক পদ্ধতি ও এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘এআই অটোমেশন সামিট ২০২৬’। গত শুক্রবার (৯ অক্টোবর) ঢাকার রিজেন্সি হোটেলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১১ ঘণ্টা আগে