পর পর দুই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার, বিশ্বকাপেও সুবিধা করতে পারেনি ইংল্যান্ড ফুটবল দল। ব্যর্থতা নিয়ে দায়িত্ব ছাড়তে হয়েছে কোচ গ্যারেথ সাউথগেটকে। নতুন কোচের জন্য বিজ্ঞপ্তিও দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। নিজেদের প্রত্যাশামতো এখনো কোচ পায়নি তারা।
আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে উয়েফা নেশন্স লিগ। ৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড। পূর্ণ মেয়াদে কোচ নিয়োগ দিতে না পারায় বেশ সমস্যায় পড়েছে তারা। ঠেকার কাজ সারতে আপাতত লি কার্সলিকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।
৫০ বছর বয়সী কার্সলি ইংল্যান্ডের অনূর্ধ্ব-২০ ও ২১ ফুটবল দলের প্রধান কোচেরও দায়িত্ব পালন করেছিলেন। এবার সিনিয়র দলের দায়িত্ব নিয়ে বললেন, ‘যেহেতু খেলোয়াড় এবং আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে আমি খুব পরিচিত, এফএ (ফুটবল অ্যাসোসিয়েশন) নতুন ম্যানেজার নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার এই সময় দলকে দিক নির্দেশন দেওয়া আমার কাছে মনে হয়েছে যৌক্তিক কাজ।’
রিপাবলিক অব আয়ারল্যান্ডের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন কার্সলি। সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার নেশন্স লিগে নিজের প্রথম লক্ষ্য নয়ে বলেছেন, ‘আমার মূল অগ্রাধিকার থাকবে ধারাবাহিকতা নিশ্চিত করা এবং আমাদের লক্ষ্য উয়েফা নেশন্স লিগে উপরের ধাপে ওঠা।’
২০০২ সাল থেকে ২০০৮ পর্যন্ত ইংলিশ ক্লাব এভারটনের হয়ে খেলেছিলেন কার্সলি। একাধিক ক্লাবের হয়ে সর্বমোট খেলেছেন ৪৭২ ম্যাচ। ম্যানেজার ছিলেন ব্রেন্টফোর্ডের। কভেন্ট্রি সিটি ও বার্মিংহাম সিটির অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন কার্সলি।

আগামী বছর জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে নিয়ে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। তবে জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় সিরিজটি এখন অনিশ্চয়তার মুখে। বাণিজ্যিক কারণে আফ্রিকান দেশটির অংশগ্রহণ ভেস্তে গেছে বলে জানিয়েছে ক্রিকইনফো।
২৫ মিনিট আগে
গৌহাটিতে রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৪০৫ রান করেছে ক্যারিবীয়রা। জিততেই হলে তাই শাই হোপের দলের দেওয়া রানের পাহাড় টপকাতে হবে স্বাগতিকদের।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ক্যাঙ্গারুদের দেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
পাকিস্তানে আগামী ১৮ থেকে ৩১ অক্টোবর বসছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। যেখানে স্বাগতিক পাকিস্তান ছাড়াও অংশ নেবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। বাংলাদেশ নেই তিন দলের এই লড়াইয়ে। তবে মাঠের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
৩ ঘণ্টা আগে