
মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থাপনা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে অগ্নিসংযোগ ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।
আজ বুধবার রাত ৮টার দিকে ফেসবুক পেজ থেকে লাইভে এসে এই প্রতিবাদ জানান তিনি।
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ বলেন, ‘একজন নাগরিক হিসেবে আমি প্রতিবাদ জানাই, যারা ধানমন্ডি ৩২–এ অগ্নিসংযোগ করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিয়ে আমাদের কতটুকু লাভ হলো!’
তিনি বলেন, ‘অন্যায় আর অন্যায্যতার বিপরীতে ছাত্র–জনতার বিজয় অর্জিত হয়েছে। আন্দোলনে ছাত্রছাত্রীসহ আমরা অনেক নিরীহ প্রাণ হারিয়েছি। এখনো অনেক মানুষ চিকিৎসাধীন। কিন্তু বিজয়–পরবর্তী দেশজুড়ে নানা প্রতিহিংসামূলক কর্মকাণ্ড এবং সুযোগ সন্ধানীদের তাণ্ডব দেখে লাখো–কোটি মানুষের মতো আমিও ব্যথিত। এই হত্যাযজ্ঞ আর ধ্বংসাত্মক কাজের জন্যই কি ছাত্র–জনতা রাজপথে নেমেছিল! দেশের সম্পদ আর ঐতিহ্যকে ধ্বংস করে আমরা নতুন প্রজন্মকে কী বার্তা দিচ্ছি! আইনশৃঙ্খলা বাহিনী অন্যায় করেছে তা নিরপেক্ষ তদন্ত হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু সবাইকে কেন আমরা প্রতিহিংসার মুখোমুখি দাঁড় করাচ্ছি।’
দুর্নীতি ও গুমের সঙ্গে জড়িত সরকারের প্রশাসনসহ আওয়ামী লীগ নেতাদের বিচারের দাবি জানিয়ে সোহেল তাজ বলেন, ‘চারদিকে এমন থমথমে অবস্থার মধ্যে কীভাবে আমরা বসবাস করব! সরকার প্রশাসনসহ আওয়ামী লীগের যেসব নেতা–কর্মী দুর্নীতি, হত্যা ও গুমের সঙ্গে জড়িত, তাঁদের আইনের আওতায় আনতে হবে। কিন্তু তার পাশাপাশি একজন নিরীহ কর্মীর বসবাসের অধিকার রয়েছে। যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছে তার দিকে নজর দিতে হবে। ভিন্নমতকে কথা বলার সুযোগ দিতে হবে।’
তিনি বলেন, ‘আন্দোলনকারী ছাত্র–জনতার মতো আমারও দাবি, দেশে ভোটাধিকার প্রতিষ্ঠা হোক। সাম্য ও ন্যায্যতার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে। বিচারব্যবস্থা, জনপ্রশাসন ও পুলিশ বাহিনীকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করে তাঁকে ‘শিক্ষকতা’ না করে বিশ্ববিদ্যালয় খোলার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে। উনার লেকচার শুনবে।’
০১ জানুয়ারি ১৯৭০
যেখানে ডিস্ট্রিক্ট কোটায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেই জেলার মানুষ তিনি নন, সেই জেলায় গিয়ে বিশেষ করে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এবং কিশোরগঞ্জ, এ রকম চার-পাঁচটি জেলা আইডেনটিফাই করা হয়েছে...
২২ মিনিট আগে
‘নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তফসিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন মাঠে নামতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের জন্যও সংশ্লিষ্ট কমিশনারকে কাজ শুরু করতে বলা হয়েছে। আমার মনে হয়, আমরা সেপ্টেম্বরের মধ্যে একটা তফসিল দিতে পারব...
৩২ মিনিট আগে
বিরোধী দলের প্রতিবাদের মুখে একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্য প্রত্যাহার করেন। তবে এরপরও প্রতিবাদ অব্যাহত থাকায় প্রায় ১১ মিনিট সংসদের কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
৩৩ মিনিট আগে