খেলার মাঠে খেলোয়াড়দের কান্নাকাটির ঘটনা যে নতুন কিছু নয়। বড় মঞ্চে তারকাদের কান্নাভেজা চোখে মাঠ ছাড়তে দেখা যায় প্রায়ই। প্যারিস অলিম্পিকে এবার কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন ব্রাজিলের মার্তা ভিয়েইরা দা সিলভা।
মার্তার কান্নার ঘটনা ঘটেছে গত রাতে বোর্দোতে স্পেনের বিপক্ষে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে লাল কার্ড দেখানো হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। বক্সের বাইরে নিচু হয়ে হেড করতে যান স্পেনের ডিফেন্ডার ওলগা কার্মোনা। বল ক্লিয়ার করতে গিয়ে কারমোনাকে বুট দিয়ে বিপজ্জনক চ্যালেঞ্জ করেন মার্তা। আঘাত পেয়ে কারমোনা মাঠে লুটিয়ে পড়লে সঙ্গে সঙ্গে মার্তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। রেফারির সিদ্ধান্তে রাগান্বিত হয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি মার্তা। বিপরীতে কান্নাভেজা চোখে মাঠ ছেড়েছেন।
কয়েক মাস আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মার্তা। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড জানিয়েছিলেন, ২০২৪ সালটাই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বছর হতে যাচ্ছে। এমনকি গত রাতে এটা মার্তার অলিম্পিকে শেষ ম্যাচও হয়ে যেতে পারত। কারণ ব্রাজিল নারী ফুটবল দল এবারের অলিম্পিকে প্রথম পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল। স্পেনের কাছে ২-০ গোলে হেরে বসে ব্রাজিল। তাতে ৩ ম্যাচে ১ জয় ও ২ পরাজয়ে ৩ পয়েন্ট হয়ে যায় ব্রাজিলের। বিজো স্টেডিয়ামে অনুষ্ঠিত জাপা-নাইজেরিয়া ম্যাচের ফলই ব্রাজিলকে বাঁচিয়ে দিয়েছে। নাইজেরিয়াকে ৩-১ গোলে হারায় জাপান। তাতে ‘সি’ গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন, জাপান ও ব্রাজিল।
অলিম্পিক নারী ফুটবলের কোয়ার্টার ফাইনালের লাইন আপ ঠিক হয়ে গেছে গত রাতেই। ব্রাজিল খেলবে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে। বাংলাদেশ সময় ৩ আগস্ট রাত ১টায় হবে ব্রাজিল-ফ্রান্স নারী অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালের বাকি তিন ম্যাচ জাপান-যুক্তরাষ্ট্র, স্পেন-কলম্বিয়া, কানাডা-জার্মানি—সবই হবে ৩ আগস্ট
২০২৪ অলিম্পিক ফুটবলের (নারী) কোয়ার্টার ফাইনাল
ম্যাচ তারিখ বাংলাদেশ সময়
জাপান–যুক্তরাষ্ট্র ৩ আগস্ট সন্ধ্যা ৭টা
স্পেন-কলম্বিয়া ৩ আগস্ট রাত ৯টা
কানাডা–জার্মানি ৩ আগস্ট রাত ১১টা
ফ্রান্স-ব্রাজিল ৩ আগস্ট রাত ১টা

মাঠে গড়ার আগেই কথার লড়াইয়ে জমে উঠেছে আর্জেন্টিনা–ইংল্যান্ড দ্বৈরথ। আটলান্টায় রাত ১টায় বিশ্বকাপের সেমিফাইনাল মুখোমুখি হবে দুই দল। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ফক্স স্পোর্টসে বিশ্লেষক হিসেবে কাজ করা সাবেক এই সুইডিশ ফুটবলার আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছেন।
১ সেকেন্ড আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ এখন শেষভাগে এসে পৌঁছেছে। যে বিশ্বকাপের জন্য বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী উন্মুখ হয়ে থাকেন, এক মাস বুঁদ হয়ে থাকে পুরো ফুটবল বিশ্ব, সেটার ইতি ঘটছে রোববার। নিউজার্সিতে হতে যাওয়া এই ফাইনাল ঘিরে জাঁকালো আয়োজনের পরিকল্পনা রয়েছে ফিফার। তবে এমনটা করতে গিয়ে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফ
২৮ মিনিট আগে
১৯৬৬ সালে ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক ছিলেন নবি স্টাইলস। জার্মানিকে হারানোর পর ওয়েম্বলির মাঠে তাঁর সেই বিখ্যাত নাচ এখনো ফুটবল ইতিহাসের অংশ। কিন্তু মাঠে অসংখ্যবার হেড করা বলই শেষ পর্যন্ত কেড়ে নিয়েছে তাঁর স্মৃতি, এমনকি জীবনও—এমনটাই উঠে এসেছে যুক্তরাজ্যের এক করোনারের তদন্তে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেছে ‘যুদ্ধ’। দুই দেশের ফুটবলার-কোচদের কথাবার্তা তো রয়েছেই, এমনকি দুই দেশের সংবাদমাধ্যমের খবরেও বেজে গেছে যুদ্ধের দামামা। আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েল ম্যাচের আগে বিস্ফোরক এক পোস্ট দিয়েছেন।
২ ঘণ্টা আগে