সারা বছর প্রকাশিত হওয়ার কথা থাকলেও ভ্রমণবিষয়ক বই যে সেভাবে প্রকাশিত হয় না, সেটা আমরা জানি। সে জন্যই কিছুটা ব্যতিক্রম মনে হলো সজল জাহিদের প্রচেষ্টাকে। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর লেখা ‘দু’চাকায় দেখতে দেশ’ নামক ভ্রমণের বইটি। প্রকাশক নটিলাস। দাম ৫০০ টাকা।
সজল জাহিদ একজন পর্যটক। ঘুরে বেড়ান দেশে-বিদেশে। সেসব অভিজ্ঞতা নিয়ে লেখালেখিও করেন পত্রপত্রিকায়। এর আগেও তাঁর লেখা বই প্রকাশিত হয়েছে।
ভ্রমণের ক্ষেত্রে সজলকে বলা যায় ভারত বিশেষজ্ঞ। প্রায় পুরো ভারত ঘুরে বেড়িয়েছেন তিনি। তবে বইটি সেসব ভ্রমণ নিয়ে লেখা নয়। সম্প্রতি সজল সাইকেলে ঘুরেছেন পুরো দেশ। তবে একটানা নয়। চাকরির ফাঁকে পাওয়া ছুটিতে তিনি বেরিয়ে পড়েছিলেন সাইকেল নিয়ে। সেসব বয়ান তিনি লিখে রেখেছেন ২০৫ পাতার এ বইয়ে।
এক ভয়াবহ দুর্ঘটনা থেকে সুস্থ হওয়ার এক মাসের মাথায় সজল সাইকেল চালিয়ে গিয়েছিলেন ঢাকা থেকে ত্রিশাল, ৮৫ কিলোমিটার। সেটাকে তিনি বলেছেন, পুরো ভ্রমণের টেস্টিং পার্ট। সে ভ্রমণের এক সপ্তাহের মাথায় গিয়েছিলেন ময়মনসিংহ। আর একেবারে শেষে, এ বছরের মে মাসে গিয়েছিলেন বকশীগঞ্জ থেকে হালুয়াঘাট। মাঝখানে ছিল বিশাল উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সিলেট ও পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ। এসবের গল্প উঠে এসেছে বইটিতে।
তবে এ বইয়ের বিশেষত্ব হলো তাঁর দেখা গুরুত্বপূর্ণ জায়গা ও জনপ্রিয় খাবারের তালিকা। ভ্রমণপ্রিয়দের বইটি ভালো লাগবে আশা করি।

চলতি সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে টাইপ সি প্যারেন্টিং। এই পদ্ধতিতে সন্তানের আবেগপ্রবণ বুদ্ধিমত্তা এবং মানসিক সুস্থতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই পদ্ধতিতে অভিভাবকেরা সন্তানের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার বদলে তাদের নিজস্ব চিন্তাভাবনা এবং আবেগ প্রকাশ করতে উৎসাহিত করেন। এই প্যারেন্টিংয়ের নাম যেহেতু...
৯ ঘণ্টা আগে
কর্মব্যস্ত জীবনে শরীরচর্চার জন্য সময় বের করা অনেকের জন্য বড় চ্যালেঞ্জ। ভোরের আলসেমি কাটিয়ে ঘুম থেকে ওঠা কিংবা কাজের ফাঁকে ব্যায়াম করার মতো সময় অনেকের হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে তাদের মনে প্রশ্ন জাগে, রাতে বা সন্ধ্যায় ব্যায়াম করা কি আদৌ স্বাস্থ্যকর? দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল, রাতের শরীরচর্চা...
১২ ঘণ্টা আগেমেঘ আর কাশফুল তো আছেই; খাবারের ঘ্রাণও জানান দেয়, শরৎ এসেছে। শহরে থাকুন আর গ্রামে, এই ঋতুতে নাকে লাগবে জ্বাল দেওয়া তালের রসের ঘ্রাণ। শরৎ এসেছে মানে তালের বড়া, পায়েস, পিঠা বা ক্ষীরের কথা মনে হবে কোনো উসকানি ছাড়াই।
১৮ ঘণ্টা আগে
ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় সেদ্ধ ডিম প্রায় সবার পছন্দ। অনেকে সকালের তাড়াহুড়োয় সময় বাঁচাতে একসঙ্গে বেশ কয়েকটি ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেন। সাধারণ কাঁচা ডিমের চেয়ে সেদ্ধ ডিম দ্রুত পচনশীল। কারণ, সেদ্ধ করার ফলে ডিমের খোসার ভেতরের প্রাকৃতিক সুরক্ষা কবচ নষ্ট হয়ে যায়।
১৯ ঘণ্টা আগে