
সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম-খুনের প্রতিবাদ; জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবি এবং ছাত্রসমাজের ৯ দফা আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত, ক্যাম্পাস ও রাজপথে আজ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়—আন্দোলন দমনের জন্য শাসকদের নির্দেশে সাধারণ ছাত্র ও আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যেভাবে গণগ্রেপ্তার চালানো হচ্ছে, সেটা রীতিমতো দেশের সংবিধানবিরোধী ও মানবাধিকারের চরম লঙ্ঘন। গত ১২ দিন ১০ হাজারেরও বেশি নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। রাতের আঁধারে বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে কোনো শিক্ষার্থী আছে কি না, থাকলে সঙ্গে সঙ্গে মোবাইল চেক ও গ্রেপ্তার। গণমাধ্যমে এমন খবরও ছেপেছে যে, বিনা অপরাধে গ্রেপ্তার করে মোটা অঙ্কের টাকা দিলেই ছেড়ে দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে ছাত্রসমাজের ৯ দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান জানিয়ে আগামীকালের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করতে সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিকের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সকাল ১০টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী সদর উপজেলার পিএমখালীতে পাতলী খাল পুনঃখননকাজের উদ্বোধন করবেন। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর সড়কপথে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
১৫ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।
২৭ মিনিট আগে
তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে এখন পর্যন্ত মোট ১২৩টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫৫ টি, সৌদিয়া এয়ারলাইনস ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে...
১২ ঘণ্টা আগে
অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দায়িত্বকালে পিডিবির বিভিন্ন প্রকল্পকে কেন্দ্র করে একটি প্রভাবশালী বলয় গড়ে ওঠে। ওই সময় বিদ্যুৎ খাতের একের পর এক বড় প্রকল্প বাস্তবায়ন হলেও সেগুলোর অনেকগুলো নিয়ে ব্যয় বৃদ্ধি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।
১৯ ঘণ্টা আগে