বিনিয়োগ প্রস্তাব বাড়ছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সর্বশেষ প্রতিবেদন বলছে, গত জুন মাস পর্যন্ত তিন মাসে সরকারের কাছে বিনিয়োগ প্রস্তাব দেওয়া নিবন্ধন বেড়েছে। এ সময়ে ২৫৪টি প্রতিষ্ঠান বিনিয়োগ প্রস্তাব দিয়েছে, যার মধ্যে ২২০টি স্থানীয় প্রতিষ্ঠান, ১৯টি বিদেশি কোম্পানি আর ১৫টি যৌথ বিনিয়োগ প্রস্তাব। বিডা সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ সময়ে কোম্পানিগুলো ৭৭ কোটি ৩৩ লাখ ডলারের বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। আগের কোয়ার্টারে (জানুয়ারি-মার্চ) এ অঙ্ক ছিল ৩৩ কোটি ৮০ লাখ ডলারের। বিডা মনে করে বিনিয়োগ প্রস্তাবের এ প্রবৃদ্ধি বেশ আশাব্যঞ্জক।
এ বিনিয়োগ প্রস্তাবের মধ্যে সবচেয়ে বেশি এসেছে শিল্প খাতে, যা টাকার অঙ্কে ৫৭ কোটি ডলার। এর মধ্যে রাসায়নিক খাতে ৬ কোটি ৬২ লাখ ডলার, প্রকৌশল শিল্পে ৩ কোটি ৮০ লাখ ডলার, পোশাকশিল্পে ২ কোটি ৭৪ লাখ ডলার এবং মুদ্রণ ও প্রকাশনা শিল্পে এসেছে ১ কোটি ৭০ লাখ ডলারের বিনিয়োগ প্রস্তাব।
এর বাইরে বিদেশি কোম্পানির বিনিয়োগ প্রস্তাব এসেছে ২ কোটি ৬৪ লাখ ডলারের। বিডা জানায়, এসব প্রস্তাবিত বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়ন হলে দেশে অন্তত ৪৭ হাজার ১০৫ জনের কর্মসংস্থানের সুযোগ হবে।
জানা যায়, ডলারসহ অর্থনৈতিক নানান সংকটের সময়ে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থানে গতি ফেরানোর চাপ রয়েছে সরকারের ভেতরে। ফলে বিডার তথ্যানুযায়ী এসব বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়িত হলে ডলার-সংকট যেমন কিছুটা কমবে, তেমনি কর্মসংস্থান বাড়বে বলেও মনে করছে সংস্থাটি।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ শুক্রবার এ বৈঠকে জাপানের পক্ষ থেকে উপস্থাপিত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়...
৪ ঘণ্টা আগে
ইরান-আমেরিকা যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন রেকর্ড গড়েছে। আজ শুক্রবার লেনদেন চলাকালীন ডলারের বিপরীতে রুপির মান ৯২ দশমিক ৪৭-এ নেমে যায়, যা আগের দিন বৃহস্পতিবারের সর্বনিম্ন রেকর্ড ৯২ দশমিক ৩৫-কেও ছাড়িয়ে গেছে।
৮ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। নতুন এ দাম এদিন সকাল ১০টা থেকে কার্যকর হবে।
১৪ ঘণ্টা আগে
জ্বালানি বাজারে কোনো স্বস্তির লক্ষণ না থাকায় এবং এক প্রজন্মের মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে। আন্তর্জাতিক মানদণ্ডের ব্রেন্ট ক্রুডের দাম গতকাল বৃহস্পতিবার ৯ শতাংশের বেশি বেড়েছে।
১৬ ঘণ্টা আগে