২০২০ সালের ১৭ মার্চ ‘এই তুমি সেই তুমি’ নামের সিনেমা পরিচালনা শুরু করেছিলেন মিষ্টি মেয়েখ্যাত অভিনেত্রী কবরী। শুটিং শুরুর কয়েক দিন পরেই করোনার কারণে পুরো দেশ স্থবির হয়ে পড়ে। করোনা-আতঙ্কে যেখানে অনেকে শুটিং বন্ধ করে দিয়েছিলেন, সেখানে উল্টো পথে হাঁটলেন কবরী। করোনার ভয় উপেক্ষা করেই সিনেমার কাজ চালিয়ে গেলেন তিনি। তবে শেষ পর্যন্ত পুরো সিনেমার শুটিং শেষ করার আগেই ২০২১ সালের ১৭ এপ্রিল প্রয়াত হন কবরী।
কবরীর মৃত্যুর পর থেমে যায় সিনেমার কাজ। একপর্যায়ে তাঁর শেষ সিনেমার পূর্ণতা দেওয়ার দায়িত্ব কাঁধে নেন তাঁর ছেলে শাকের চিশতী। বছর দুই আগেই জানিয়েছিলেন, সিনেমাটি দর্শকদের দেখাতে চান তিনি। অবশেষে শেষ হয়েছে সিনেমার শুটিং। বিষয়টি নিশ্চিত করেছেন শাকের চিশতী। আগামী বছর রোজার ঈদে এই তুমি সেই তুমি মুক্তির পরিকল্পনা হচ্ছে বলে জানান তিনি। শাকের চিশতী বলেন, ‘সিনেমাটি মুক্তি দেওয়ার তাড়া ছিল আম্মুর। তাই করোনার মধ্যেই শুটিং করছিলেন। কিন্তু দুই দিনের শুটিং বাকি থাকা অবস্থায় মারা যান তিনি। অনেক দিন আগেই সিনেমাটি শেষ করার ইচ্ছা ছিল। কিন্তু নানা জটিলতায় কাজ শুরু করতে একটু দেরি হয়ে গেছে। তা ছাড়া একটু সময় নিয়েই কাজটি করছি। প্রায় শেষ করে এনেছি কাজ। সামনের ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।’
২০১৮-১৯ অর্থবছরে অনুদান পাওয়া এই তুমি সেই তুমি সিনেমায় দুটি সময়কে তুলে ধরা হয়েছে। বর্তমান সময়ের পাশাপাশি তুলে ধরা হয়েছে মহান মুক্তিযুদ্ধের সময়ের কথা। থাকছে দুই জোড়া মানুষের প্রেমের গল্প। এই তুমি সেই তুমি সিনেমা দিয়ে দীর্ঘ ১৪ বছর পর পরিচালনায় ফিরেছিলেন কবরী। এর আগে ২০০৫ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘আয়না’।
এই তুমি সেই তুমি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদ। পরিচালনার পাশাপাশি এই সিনেমায় অভিনয়ও করেছেন কবরী, লিখেছেন গান। এটি তাঁর লেখা একমাত্র সিনেমার গান। গানটি গেয়েছেন ইমরান ও কোনাল। সংগীত পরিচালক হিসেবে কবরীর সঙ্গে কাজ করেছেন সাবিনা ইয়াসমীন। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি, চিত্রনাট্য, সংলাপও লিখেছেন কবরী।
এই সিনেমা দিয়েই বড় পর্দায় যাত্রা শুরু হয়েছিল সালওয়ার। এরপর কাজ করেছেন একাধিক সিনেমায়। এখন পর্যন্ত মুক্তি পেয়েছে সালওয়া অভিনীত ‘বীরত্ব’ ও ‘বুবুজান’ সিনেমা দুটি। মুক্তির অপেক্ষায় আছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এতে সালওয়ার বিপরীতে আছেন আদর আজাদ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫