টেনিসের ‘বড় তিন’-এর শেষ প্রতিনিধি নোভাক জোকোভিচ। রজার ফেদেরার অবসরে, অবসর না নিয়েও কোর্টের বাইরে রাফায়েল নাদাল। এই দুজনের সঙ্গে জোকোভিচ মিলে বিশ্ব টেনিসে যে ‘বড় তিনে’র বলয়; তার আধিপত্য এখনো বহমান।
মাঝে পালাবদলের বুদবুদও উঠেছে। ইয়ানিক সিনার, দানিল মেদভেদেভ, ক্যাসপার রুড, ডমিনিক থিমরা বড় তিনের বলয় ভেঙেই গ্র্যান্ড স্লাম জিতেছেন। কিন্তু পেশাদার সার্কিটে কারও পারফরম্যান্সই তেমন ধারাবাহিক নয়। যেমনটা ধারাবাহিক কার্লোস আলকারাস। মাত্র ১৯ বছর বয়সে টেনিসের সর্বকনিষ্ঠ ‘নাম্বার ওয়ান’ হওয়া আলকারাসের এখন তিন-তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপা। আর তাঁর পারফরম্যান্স, ধারাবাহিকতা এমনই যে বড় তিনের শেষ প্রতিনিধি জোকোভিচের চ্যালেঞ্জার ভাবা হচ্ছে তাঁকেই। গত উইম্বলডনের কাব্যিক এক ফাইনালে সার্বিয়ান তারকাকে হারিয়ে সত্যিকারের ‘চ্যালেঞ্জার’ হয়ে উঠেছেন আলকারাস। বিশ্ব টেনিসে পালাবদলের ব্যাটনটার পুরোপুরি দখল নেওয়ার জন্য আজকের ফাইনালে জয় চাই আলকারাসের। ভেন্যু সেই অল ইংল্যান্ড ক্লাব। প্রতিপক্ষ সেই জোকোভিচ।
প্রতিপক্ষ হিসেবে আলকারাস যে সত্যিই একটা ‘ফ্যাক্টর’, উইম্বলডন ফাইনালের আগে সেটি উঠে এসেছে জোকোভিচের কথায়। ৩৭ বছর বয়সী জোকোভিচ বলছেন ইতিহাস গড়ার জন্য তাঁর ‘জ্বালানি’ চাই। উইম্বলডনে সবচেয়ে বেশি ৮ বার চ্যাম্পিয়ন হওয়া ফেদেরারের রেকর্ড ছুঁয়ে ফেলা কিংবা মার্গারেট কোর্টের ২৪ ছাড়িয়ে সবচেয়ে বেশি ২৫ গ্র্যান্ড স্লাম শিরোপার নতুন রেকর্ড গড়ার জন্য সেই জ্বালানি তিনি আজকের ফাইনালে আলকারাসকে হারিয়েই পেতে পারেন বলে মনে করেন জোকোভিচ।
উইম্বলডনে জোকোভিচের ১০ম ফাইনাল, আর তাঁর খেলা ৭৫টি গ্র্যান্ড স্লামে ৩৭ তম ফাইনাল। আর জোকোভিচের চেয়ে ১৬ বছরের কম আলকারাসের এটি চতুর্থ গ্র্যান্ড স্লাম ফাইনাল। জিতলে গ্র্যান্ড স্লাম শিরোপা সংখ্যাটাকে উন্নীত করবেন চারে। এই ফাইনাল তো আলকারাস জিততে চানই, এ দিন ইউরো জয়ের মধ্য দিয়ে গোটা স্পেনকে মেতে উঠতে দেখতে চান সুপার সানডের উচ্ছ্বাসে।

রেকর্ড বই বলছে, টানা ৩৫ ম্যাচে অপরাজিত লুইস দে লা ফুয়েন্তের দল। চলতি বিশ্বকাপে এখনো কোনো প্রতিপক্ষ স্পেনের জালের নাগাল পায়নি। আজ লস অ্যাঞ্জেলেসে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে যখন বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে স্প্যানিশদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। মাঠের লড়াইয়ের আগে স্পেনের অন্যতম ভরসা দানি অলমো স্পষ্ট করে দ
৬ মিনিট আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—বিশ্বকাপে ফ্রান্স-মরক্কো ম্যাচের ফল মানে তো এমন কিছুই। টানা দুই বিশ্বকাপে নকআউট পর্বে ফ্রান্সের কাছে হেরে গেল মরক্কো। তবে আগামী বিশ্বকাপে মরক্কো ভিন্ন গল্প লিখবে বলে আশাবাদী দলটির কোচ মোহাম্মদ ওয়াহবি।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের প্রসঙ্গ টেনে কোর্তোয়া বলেন, ‘২০১৮ বিশ্বকাপে ব্রাজিলও আমাদের বিপক্ষে ফেবারিট ছিল, ঠিক যেমনটা এবার স্পেন। আমরা এবারও আন্ডারডগ হিসেবেই মাঠে নামব। তবে আমাদের দলটা যে কতটা শক্তিশালী, তা আমরা সেনেগালের বিপক্ষে শেষ মুহূর্তের ঘুরে দাঁড়ানো এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্
২ ঘণ্টা আগে
চলতি ফুটবল বিশ্বকাপে বারবার কাঠগড়ায় উঠছে ফিফার রেফারিং। গোল করে উদযাপন করার কিছুক্ষণ পরে সেটা বাতিল করা হয়। আবার কখনো নিষেধাজ্ঞায় থাকা ফুটবলার খেলার সুযোগ পান দেশের রাষ্ট্রপ্রধানের ফোন কলে। কখনোবা কোনো ফুটবলারের নিষেধাজ্ঞা এক ম্যাচ বেড়ে যায়। ইংলিশ ডিফেন্ডার জ্যারেল কোয়ানসার বেলায় এমন কিছুই ঘটেছে। এম
২ ঘণ্টা আগে