ভৌতিক গল্প নিয়ে নুহাশ হুমায়ূন বানিয়েছিলেন অ্যান্থলজি ওয়েব সিরিজ ‘পেটকাটা ষ’। ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’—এই চারটি গল্প নিয়ে তৈরি সিরিজটি প্রশংসিত হয়েছিল। নুহাশ এখন ব্যস্ত সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে। এবারও থাকছে চারটি গল্প। যার তিনটিই লিখেছেন নুহাশের মা গুলতেকিন খান। এবারই প্রথম কোনো সিরিজের গল্প লিখলেন গুলতেকিন।
প্রথমবার সিরিজের গল্প লেখার অভিজ্ঞতা জানিয়ে গুলতেকিন খান বলেন, ‘অদ্ভুত সুন্দর এক অভিজ্ঞতা। প্রথমে ভয় পেয়েছিলাম। কিন্তু নুহাশ যখন বলল সে পছন্দ করেছে, তখন মনে হলো, আমাকে খুশি করার জন্য ও নিশ্চয় ভালো বলবে না। গল্পটা ভালো না হলে ও বলত, এখানে একটু ভালো করতে হবে।’
এবারই প্রথম সিরিজের সঙ্গে সরাসরি যুক্ত থাকলেও নুহাশের আগের কাজগুলোর সঙ্গে পরোক্ষভাবে জড়িয়ে ছিলেন গুলতেকিন। নুহাশ জানান, প্রতিটি চিত্রনাট্য লেখার পর তাঁর মা সেটা ভালো করে পড়েন। চিত্রনাট্যের ভালো-মন্দ নিয়ে সব সময় মায়ের সঙ্গে আলাপ করেন তিনি।
জানা গেছে, শেষের পথে পেট কাটা ষ সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং। এ বছরের শেষের দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিরিজটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫