
সরকারের বিশেষ আদেশে মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে। সেই অনুযায়ী ভাড়ার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট আরোপ হওয়ার কথা থাকলেও সেটি এখনো কার্যকর হয়নি। মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর জন্য এনবিআরে আবেদন করা হয়েছে। এর জবাবের অপেক্ষায় রয়েছে তারা।
আজ সোমবার জানা যায়, মেট্রোরেল কর্তৃপক্ষ এখনো টিকিটের সঙ্গে অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেনি।
এ বিষয়ে মেট্রোরেলের পরিচালনা সংস্থা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ভ্যাট না বসানোর জন্য তাঁরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দিয়েছে। এখন এই চিঠির উত্তরের অপেক্ষায় আছেন তাঁরা।
এদিকে ১৫ শতাংশ ভ্যাটের বিষয়ে গতকাল রোববার এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মোহাম্মদ হাসমত আলী আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, যেহেতু এখনো এনবিআর থেকে কোনো বিশেষ আদেশ দেওয়া হয়নি, সুতরাং আগের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে মেট্রোরেলে মূসক আরোপিত হতে পারে।
এর আগে গত ৪ এপ্রিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠি দিয়ে এনবিআর জানায়, জুলাই থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটে মূসক পরিশোধ করতে হবে। এরপর ডিএমটিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মেট্রোরেলে ভ্যাট না বসানোর অনুরোধ করে।
মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফের সময়সীমা ছিল ৩০ জুন পর্যন্ত। ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ওই সুবিধা দেয় এনবিআর।
মেট্রোরেল কর্তৃপক্ষের একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, এখন পর্যন্ত তারা এনবিআর থেকে কোনো চিঠি পায়নি। এমন কোনো নির্দেশনা এলে ভাড়া বাড়ানোর বিষয়ে তারা ব্যবস্থা নেবে।
ডিএমটিসিএল কোম্পানি সচিব আব্দুর রউফ বলেন, ‘ভ্যাট মওকুফ চেয়ে এনবিআরকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির জবাবের অপেক্ষায় রয়েছি। চিঠিতে কেন ভ্যাট বসানো হবে না, সে বিষয়ে মতামত তুলে ধরা হয়েছে।’
ভ্যাট না বসানোর বিষয়ে ‘ইতিবাচক’ সিদ্ধান্ত আসবে বলে আশাবাদী ডিএমটিসিএল কোম্পানি সচিব আরও বলেন, ‘ভ্যাট বসবে কি বসবে না, সেটা চিঠির জবাবের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের বাসায় শিশু গৃহকর্মীকে নির্যাতন করার বর্ণনা দিয়ে আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সাফিকুরের স্ত্রী বীথি। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের খাস কামরায়...
৮ মিনিট আগে
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী শাওন হত্যার ঘটনায় মানববন্ধন কর্মসূচি, সড়ক অবরোধ ও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পুলিশ প্রশাসনকে রাত ৮টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে বিক্ষোভ শেষ করেন তারা। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ২টায় আনন্দ মোহন কলেজ মাঠে নিহত নুরুল্লাহ...
১ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে ছুরিকাঘাতে মো. শাহআলম (৩৩) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে, যাতে পাঁচটি ককটেল ও একটি বোমা পাওয়া যায়।
১ ঘণ্টা আগে
চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা-পুলিশ। গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মিজানুর রহমান সাগর...
১ ঘণ্টা আগে