ভারতের পর বাংলাদেশিদের দ্বিতীয় পছন্দ এখন সৌদি আরব। জানা গেছে, প্রতিবছর বাংলাদেশের ভ্রমণকারীদের ৮ দশমিক ২১ শতাংশ সৌদি আরব ভ্রমণ করছে। ভিসা নীতি সহজ করায় সৌদি আরব ভ্রমণের প্রবণতা বাড়ছে বাংলাদেশের মানুষের। সম্প্রতি সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশিরা এজেন্সি ছাড়াই ওমরাহ করতে পারবেন। ধর্মীয় কাজ শেষে বাংলাদেশিরা সৌদি আরবের অন্যান্য শহর ও দর্শনীয় জায়গা ভ্রমণ করতে পারবেন।
এজেন্সির সহযোগিতা ছাড়াই ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে বাংলাদেশিদের জন্য পবিত্র ওমরাহ পালনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান। এর মাধ্যমে যাতায়াত, থাকার ব্যবস্থাসহ সবকিছু সহজে করা যাবে। গত মঙ্গলবার বারিধারায় সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণকেন্দ্রের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের সহকারী তত্ত্বাবধায়ক ডক্টর আচেল আল-গামদি এবং আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রধান ডক্টর আদিল বিন আবদুল আজিজ।
সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান জানিয়েছেন, ওমরাহ ভিসার মেয়াদ ৯০ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রয়োজনে ৯৬ ঘণ্টার স্টপওভার ভিসা দিয়েও ওমরাহ করা যাবে। বাংলাদেশিরা ওমরাহ পালনের পাশাপাশি সৌদি আরবের অনন্য সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগ করার সুযোগ পাবেন এখন থেকে। এ ছাড়া যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং শেনজেনের নাগরিক বা ভিসাধারীরা ২৪ ঘণ্টার মধ্যে ই-ভিসা পাবেন। এ ছাড়া উদ্যোক্তা হিসেবে বিনিয়োগের সুযোগও বাড়িয়েছে দেশটি।
গত বছরের আগস্টে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ জানিয়েছিলেন, ২০৩০ সালের মধ্যে সৌদি আরব ভ্রমণে বাংলাদেশিদের সংখ্যা বছরে ৩০ লাখে উন্নীত করার লক্ষ্য রয়েছে দেশটির।
প্রতিবছর প্রায় ৩ লাখ বাংলাদেশি ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান বলে জানা গেছে। ট্রাভেল এজেন্সিগুলোর হিসাব অনুযায়ী, বাংলাদেশিরা ওমরাহ, উড়োজাহাজ ভাড়া, ভিসা প্রসেসিং, যাতায়াত ও কেনাকাটা বাবদ মাথাপিছু গড়ে ২ লাখ টাকা অর্থ ব্যয় করেন। ৩ লাখ বাংলাদেশির এ ব্যয় হিসাব করলে শুধু ওমরাহ পালনে প্রতিবছর ব্যয় হয় অন্তত ৬ হাজার কোটি টাকা।
সূত্র: দ্য মুসলিম টাইমস ও বিবিএস

দুই দশক ধরে একাই পৃথিবীর নানা প্রান্তে ঘুরেছেন ব্রিটিশ ভ্রমণবিষয়ক লেখক লিডিয়া সোয়িনস্কো। জর্জিয়া, ভারত, কলম্বিয়াসহ বহু দেশ ঘুরলেও তাঁর ভ্রমণতালিকায় শ্রীলঙ্কা ছিল না। শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় একটি ১২ দিনের গ্রুপ ট্যুরে যোগ দিয়েই জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি—প্রেমে পড়ে গেছেন
৪ ঘণ্টা আগে
সাগরপাড় থেকে ফেরার পর কমবেশি সবার ত্বক খানিকটা কালচে হয়ে যায়। সমুদ্র এলাকার তীব্র রোদ, নোনাজল এবং বালুর ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা করতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। সঙ্গে দরকার গভীর পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা। যাঁরা সমুদ্রপাড়ে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের...
১৩ ঘণ্টা আগে
কারিনা কাপুর একদিকে যেমন ভীষণ ফিটনেস-সচেতন, অন্য়দিকে দারুণ ভোজনরসিক। জনসমক্ষে খাবারের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে কখনোই দ্বিধা করেন না এই তারকা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেছেন, জিরো-ফিগার হওয়ার চেয়ে তিনি বরং আলু পরোটা খেতেই বেশি পছন্দ করেন! এই অভিনেত্রী বারবার তাঁর প্রিয়...
১৬ ঘণ্টা আগে
সকালের নাশতা মানেই কি প্রতিদিনের সেই চেনা ডিম-রুটি? স্বাদে একটু ভিন্নতা আনতে চাইলে চোখ ফেরানো যেতে পারে তুরস্কের দিকে। দেশটিতে নাশতার টেবিলে জনপ্রিয় এক পদ মেনেমেন। টমেটোর রসাল স্বাদ, কাঁচা মরিচের ঝাঁজ আর ডিমের মেলবন্ধনে তৈরি সহজ অথচ দারুণ সুস্বাদু একটি খাবার। অল্প কিছু উপকরণ আর সামান্য সময়েই তৈরি...
১৮ ঘণ্টা আগে