মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে চলমান যুদ্ধ তীব্র হয়ে উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতভর বাংলাদেশের টেকনাফের নাফ নদের ওপারে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। বিকট শব্দে টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাংয়ের ১০টি গ্রামের মানুষ আতঙ্কে নির্ঘুম রাত জেগেছে। তবে আজ শুক্রবার ভোর থেকে রাত ৯টা পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।
গত তিন দিন ধরে মিয়ানমারের যুদ্ধ জাহাজটি নাফ নদের নাইক্ষ্যংদিয়া এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছেন সীমান্তের বাসিন্দারা।
সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন, গত বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার রাতভর থেমে থেমে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। যার ফলে কম্পন সৃষ্টি হয়েছে নাফ নদের এপারে।
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারা রাত মিয়ানমারের ওপার থেকে বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দ পাওয়া যাচ্ছিল। তবে আজ সকালে থেকে তেমন বিকট শব্দ শোনা যাচ্ছে না। নাফ নদের মিয়ানমার অংশে একটি বড় জাহাজ অবস্থান করায় আপাতত এ নৌপথ দিয়ে সেন্টমার্টিন যাতায়াত বন্ধ রাখা হয়েছে। সার্ভিস ট্রলারগুলো বিকল্প পথে সেন্টমার্টিন যাতায়াত করছে।
শাহ পরীর দ্বীপের বাসিন্দা হাফেজ নুর কালাম বলেন, ‘শুক্রবার ভোর থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে না।’
সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত চলছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। ইতিমধ্যে বিদ্রোহীরা রাখাইনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। দুই পক্ষের গোলাগুলি ও ভারী গোলার বিস্ফোরণে মংডু, বুচিডং-রাচিডং টাউনশিপ লন্ডভন্ড হয়ে পড়েছে। এসব শহরের সঙ্গে রাখাইনের রাজধানী সিথুয়ের সরাসরি সড়ক ও নৌপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিদ্রোহীরা রাজধানীর দখল নিতে অগ্রসর হচ্ছে।

গতকাল শুক্রবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।
২৬ মিনিট আগে
নেওয়া হয়েছিল সড়ক প্রশস্তকরণ প্রকল্প। সেই কাজ শুরু হয়নি; বরং খানাখন্দে ভরে গেছে সড়ক। কমেছে গতি, বেড়েছে যানজট। এই চিত্র কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের। সম্প্রতি ভারী বৃষ্টিতে মহাসড়কের খানাখন্দ ডুবে থাকায় ঘটছে দুর্ঘটনাও। ভোগান্তি বেড়েছে যাত্রী ও চালকদের।
৬ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বড় বড় ফাটল, কোথাও বেরিয়ে গেছে ইট, আবার কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। ফলে ঝুঁকির কারণে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পান অভিভাবকেরা।
৬ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল ঘাটতি এবং রোগনির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতি না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়ছেন রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় সেবা না পেয়ে বাড়তি অর্থ ও সময় ব্যয় করে রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক...
৬ ঘণ্টা আগে