
গাজা যুদ্ধের জেরে ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিতের ঘোষণা দিয়েছেন লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। গতকাল শনিবার সামাজিক প্ল্যাটফরম এক্সে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, একসময়ের ঘনিষ্ঠ সামরিক ও বাণিজ্যিক মিত্র ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক খারাপ হওয়ার ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
পেট্রো এক্সে লিখেছেন, গাজায় যখন গণহত্যা বন্ধ হবে, তখনই ফের কয়লা রপ্তানি শুরু হবে। পেট্রো একটি খসড়া ডিক্রিও পোস্ট করে বলেছেন, ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহারের যে আদেশ সম্প্রতি দিয়েছেন আন্তর্জাতিক আদালত, সেটা যদি নেতানিয়াহু সরকার মেনে নেয়, কেবল তখনই আবার শুরু হবে কয়লা রপ্তানি।
কলম্বিয়ার জাতীয় পরিসংখ্যান বিভাগের মতে, গত বছরের প্রথম আট মাসে ইসরায়েলে কয়লা রপ্তানি হয়েছে ৩২ কোটি ডলারের বেশি। এটি দেশের সামগ্রিক কয়লা রপ্তানির একটি ছোট অংশ, যেখানে ২০২৩ সালে কলম্বিয়ার কয়লা রপ্তানির পরিমাণ ছিল ৯০০ কোটি ডলারের বেশি।
আমেরিকান জার্নাল ফর ট্রান্সপোর্টেশন অনুসারে, ইসরায়েল তার ৫০ শতাংশেরও বেশি কয়লা কলম্বিয়া থেকে আমদানি করে এবং এর বেশির ভাগই ব্যবহৃত হয় বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য।
কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে ২০২২ সালে দায়িত্ব নেন পেট্রো। গাজায় গণহত্যা চালানো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারবেন না—এমনটি জানিয়ে গত মে মাসে ইসরায়েলের সঙ্গে কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন তিনি।
তবে উভয় সরকারই এখনো একে অপরের অঞ্চলে কনস্যুলেট রাখা এবং বাণিজ্য পরিচালনা অব্যাহত রেখেছে।
দীর্ঘকাল ধরে সামরিক সরঞ্জাম যেমন—অ্যাসল্ট রাইফেল এবং গোয়েন্দাদের ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের জন্য ইসরায়েলের ওপর নির্ভর করত কলম্বিয়া। দক্ষিণ আমেরিকার দেশটি গত তিন দশকে ইসরায়েল থেকে ৩০টিরও বেশি যুদ্ধবিমান কিনেছে এবং তাদের রক্ষণাবেক্ষণের জন্যও ইসরায়েলি কোম্পানির ওপর নির্ভরশীল।
তবে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটায় নতুন সামরিক ক্রয় বন্ধ রয়েছে। পেট্রোর সমালোচকেরা বলেছেন যে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার যে সিদ্ধান্ত প্রেসিডেন্ট নিয়েছেন, তা কলম্বিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। কারণ, তাদের সামরিক বাহিনী দেশের গ্রামীণ অংশে মাদক চক্র এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো বিরুদ্ধে লড়ছে।
তবে কলম্বিয়ার এই সিদ্ধান্তকে সাধুবাদও জানাচ্ছে অনেকেই। সারা বিশ্বের দেশগুলোকে ইসরায়েলে কয়লা ও তেল রপ্তানি বন্ধ করার জন্য উৎসাহিত করা অ্যাডভোকেসি গ্রুপ গ্লোবাল এনার্জি এমবার্গো ফর প্যালেস্টাইন গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে যে, কলম্বিয়ার সিদ্ধান্ত ইসরায়েলকে গাজায় তার নীতি পরিবর্তন করার জন্য চাপ দিতে পারে। কারণ, গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোর বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণ নির্ভর করে আমদানি করা কয়লার ওপর।
এক বিবৃতিতে গ্রুপটি বলেছে, ‘কলম্বিয়ার পদক্ষেপকে অনুসরণ করার জন্য আমরা জরুরি ভিত্তিতে দক্ষিণ আফ্রিকাকে আহ্বান জানাই, যারা ইসরায়েলের প্রয়োজনের ৯ শতাংশ কয়লা সরবরাহ করে।’

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) স্থগিতসহ ১০ দফা দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের প্রধান...
২ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ ও গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে এসে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরা। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া এই তরুণ নেত্রী...
৩ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলা ও বিমানবন্দরের অচলাবস্থা কেবল আঞ্চলিক নিরাপত্তা-সংকটই তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
৪ ঘণ্টা আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
৫ ঘণ্টা আগে